ঈদ পুনর্মিলনীতে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-মাদক,দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা - Channel 11
চ্যানেল ১১ ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ পুনর্মিলনীতে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-মাদক,দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র বকশীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২৭ মার্চ) বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর আগমনে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপি ও উপজেলার সাতটি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষকদল, ওলামা দল ও মহিলা দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, মাদক ও দুর্নীতি সমাজের জন্য মারাত্মক হুমকি। এগুলো নির্মূলে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি জানান, অনুষ্ঠানের আগে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় এবং পরে থানা পরিদর্শন করেছেন। থানা পরিদর্শন শেষে তিনি বকশীগঞ্জ থানাকে একটি মডেল থানায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে রাস্তাঘাট উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, খাল খনন এবং বিভিন্ন পর্যটন কেন্দ্র উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়নমূলক কাজগুলো যেন যথাযথভাবে তুলে ধরা হয়- এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহ্বান জানান।

এ সময় বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ এলাকায় নদীভাঙন সমস্যা, বকশীগঞ্জে রেললাইন সংযোগ স্থাপন, লাউচাপড়া পিকনিক স্পট উন্নয়ন এবং স্থানীয় সড়ক সংস্কারের বিষয়েও আলোচনা হয়।প্রতিমন্ত্রী এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংগঠনের পক্ষ থেকেও তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

ঈদ পুনর্মিলনীতে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-মাদক,দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

মাদারগঞ্জে পূর্ব মোসলেমাবাদ সঃ প্রাঃ বিদ্যালয়ে ১০ টি সিলিং ফ্যান চুরি- থানায় অভিযোগ 

নীলফামারীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় উত্তেজনা

মেলান্দহে অনাড়ম্বর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

মাদারগঞ্জে মহান স্বাধীনতা উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

মেলান্দহে কওমি মাদ্রাসার পানির লাইন ও ট্যাংকে অগ্নিসংযোগ, ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত 

ভিয়েতনামের বিপক্ষে আজ বাংলাদেশের লড়াই, একাদশে থাকবেন তো হামজা?

১০

গণহত্যা দিবসে মেলান্দহে আলোচনা সভা, নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান

১১

নীলফামারীতে গণহত্যা দিবস উদযাপন

১২

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

১৩

জামালপুরে মধ্যরাতে ৩ হাজার লিটার পেট্রোলসহ আটক ১১জন

১৪

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

১৫

ঐতিহ্যবাহী ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৯৯৮ এর পুনর্মিলনী অনুষ্ঠিত 

১৬

মাদারগঞ্জে প্রবাসীর বউয়ের সাথে পরকিয়ায় কট এক প্রবাসী’ উভয়েই থানা হেফাজতে

১৭

জামালপুরে আলোচনার কেন্দ্রবিন্দু সাদিয়া হক – সংরক্ষিত নারী আসনে তৃণমূলের জোর দাবি

১৮

জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ

১৯

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুকের উদ্যোগে ১ হাজার পরিবারে ঈদ উপহার

২০