জামালপুরের মেলান্দহ উপজেলায় অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে এতিমখানার শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
দিনব্যাপী কর্মসূচি শেষে এসব আয়োজনের মধ্য দিয়েই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সমাপ্তি ঘটে।