
নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে গণহত্যা দিবস উদযাপন হয়েছে। বুধবার (২৫) মার্চ সকাল ১০ টায় নীলফামারী সরকারি কলেজ বদ্ধভূমিতে রাষ্ট্রের পক্ষে শহীদদের স্মরণে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজামান।
এরপর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ সহ বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় মহান আল্লাহর কাছে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।
মন্তব্য করুন