"ফিরে চলো শৈশবে পুরনো স্মৃতি খুঁজি নতুন করে" এ স্লোগানে জামালপুর জেলার উত্তর মাদারগঞ্জের ঐতিহ্যবাহী ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৯৯৮ এর পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী জমজমাট ভাবে এসএসসি ব্যাচ-১৯৯৮ এর পুনর্মিলনী অনুষ্ঠিত। এরপর পরিচিতি পর্ব এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসএসসি ব্যাচ-১৯৯৮ এর পুনর্মিলনী-২০২৬ এর আয়োজক কমিটির আহবায়ক আবু হাসনাত সজিব এর সভাপতিত্বে ও সদস্য সচিব মনির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান,প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ নজমুল হক, প্রাক্তন শিক্ষক আতোয়ার রহমান আতা বিএসসি , প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মোঃ মাহফুজুল হক বিএসসি , সহকারী শিক্ষক জাকারিয়া আলম নয়া, শরিরচর্চা শিক্ষক আক্কাস আলী,
এ সময় এসএসসি ব্যাচ-১৯৯৮ এর পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে উক্ত ব্যাচ এর রেজাউল করিম রেজা, কাইয়ুম মাইকেল, মোকছেদুর রহমান সেবা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন ।
পরে মধ্যাহৃভোজে অংশ নেন সকলেই দ্বিতীয় পর্বে রাফেল ড্র শেষে, রেজাউল করিম রেজার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশেন করেন শিশু শিল্পী, কা বাউল শিল্পী মানিক সরকার ও সাথি , এক সময়ের মঞ্চ কাপানো শিল্পী কনিকা, ব্যাচ-৯৮ এর কাইয়ুম মাইকেল ও রেজা।
এ সময় শিক্ষক/শিক্ষিকা, ব্যাচ-৯৮ এর বন্ধুরাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।