জামালপুরের মাদারগঞ্জে প্রবাসীর বউয়ের সাথে পরকিয়া করতে গিয়ে কট, উভয়কেই থানায় আটক করা হয়েছে। বুধবার রাত ২ টায় প্রবাসীর বউয়ের সাথে পরকিয়া করতে এসে ঘরে আটকে রেখেছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে জুনাইল ফকিরবাড়ী এলাকার বাসিন্দা দক্ষিণ আফ্রিকা প্রবাসী শাহিন এর স্ত্রী রনি (২৫) এর সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তারতাপাড়া এলাকার ঝরু আকন্দের ছেলে সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর (৩৯) এর সঙ্গে। মোবাইলে অডিও, ভিডিও কলের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হতে থাকে।
এক পর্যায়ে জাহাঙ্গীর বিদেশে থাকা অবস্থায় বিয়ের প্রতিশ্রুতি দেয় পরকিয়ায় আসক্ত নারী ৩ সন্তানের জননী রনি। এদিকে আটক জাহাঙ্গীর এর সাথে কথা বলে জানা গেছে জাহাঙ্গীর কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। যার ফলে পরকিয়ায় আসক্ত নারী রনি কে বিয়ে করতে রাজি সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর।
এ ব্যাপারে জাহাঙ্গীর আলম এর স্ত্রী এক সন্তানের জননী মায়া রানী উরফে মায়া আক্তার (৩৫) বলেন আমি নিজে গার্মেন্টে চাকরি করে আমার স্বামী জাহাঙ্গীর কে বিদেশ পাঠিয়ে ছিলাম। আমাকে কোন রকম খরচ ছাড়া আমার কাছে কোন টাকা পাঠাইনি বরং তার মায়ের নামে একাউন্ট খুলে টাকা পাঠাইতো। বিদেশে থাকা অবস্থায় আমার ছবি দিয়ে অন্য একটি ছেলের সাথে ছবি ইডিট করে ব্ল্যাক মেইল করতেছে।
প্রায় ১ মাস হলো আসছে বাড়ীতে এসেই আমাকে মারধর করে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে। আমার ভরণপোষণ বহন না করা কোন প্রকার খোঁজ খবর না নেওয়ায় আমি জামালপুর জেলা জজকোর্টে স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করি যার সি.আর মোকদ্দমা নং-৮৫/২০২৬। লোকজনের মাধ্যমে বলে আমাকে ডির্ভোস দিয়েছে সে, অথচ ডির্ভোসের কোন কপি হাতে পায়নি। আমি একটি মাত্র মেয়ে সন্তানরে নিয়ে বর্তমানে নিরাপত্তাহিনতায় ভোগতেছি।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান প্রবাসী ছেলে ও প্রবাসীর স্ত্রী'র পরকিয়ার ঘটনায় উভয়েই থানা হেফজতে রয়েছে। তদন্তকারী এস আই বিস্তারিত জানালে' বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।