পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুকের উদ্যোগে ১ হাজার পরিবারে ঈদ উপহার - Channel 11
তৌকির আহম্মেদ হাসু, সরিষাবাড়ি, জামালপুর।
১৮ মার্চ ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুকের উদ্যোগে ১ হাজার পরিবারে ঈদ উপহার

জামালপুরের সরিষাবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক।

বুধবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার পোগলদিয়া ইউনিয়নের মোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর ব্যক্তিগত উদ্যোগে ১ হাজার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ মিয়া ফারুক দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়। বিশেষ করে ঈদকে সামনে রেখে প্রতি বছরই তিনি নিজ উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় এবছরও তিনি ১ হাজার পরিবারের হাতে তুলে দেন সেমাই, চিনি, দুধ ও সাবানসহ প্রয়োজনীয় ঈদ সামগ্রী। ঈদ উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

অনেকেই বলেন, “এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা। ঈদের আনন্দটা এখন সত্যিই অনুভব করতে পারছি।”

অনুষ্ঠানে উপস্থিত থেকে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই আমার চেষ্টা সার্থক হবে। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই—সুখে-দুঃখে, প্রয়োজনে-অপ্রয়োজনে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানবিকতা, নেতৃত্ব ও জনসম্পৃক্ততায় এগিয়ে থাকা পলাশ মিয়া ফারুকের এ উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুকের উদ্যোগে ১ হাজার পরিবারে ঈদ উপহার

মাদারগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মেলান্দহে ইয়াবাসহ আটক ছাত্রদল নেতাদের বহিষ্কার

মহালছড়িতে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য সেমিনার 

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ 

জামালপুরে আমরা পাঁচ এমপি, পাঁচ ভাই মিলেমিশে কাজ করতে চাই- এম রশিদুজ্জামান মিল্লাত

ইসলামপুরে নির্মাণাধীন ভবন ধসে ১৩ শ্রমিক আহত

মাদারগঞ্জে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাহমুদপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ শুরু

১০

নীলফামারীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিজিএফ -এর চাল বিতরণ শুরু 

১১

রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার

১২

দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তনে স্বল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু – কুড়িগ্রামে দুর্যোগমন্ত্রী

১৩

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কুড়িগ্রামের হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৪

মাহমুদপুরে এসিআই সীড কোম্পানির এসিআই গম ১ এর মাঠ দিবস অনুষ্ঠিত

১৫

প্রেসক্লাব জামালপুরের ইফতার ও দোয়া মাহফিল

১৬

মেলান্দহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৭

মেলান্দহে পবিত্র রমজানে সৌদি সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া খেজুর বিতরণ

১৮

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার

১৯

ভিজিএফ এর স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ, মারধরের শিকার চেয়ারম্যান

২০