মহালছড়িতে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য সেমিনার  - Channel 11
উত্তম চাকমা, মহালছড়ি, খাগড়াছড়ি
১৭ মার্চ ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহালছড়িতে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য সেমিনার 

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়ন করল্যাছড়ি গ্রামে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে আয়োজিত শিক্ষা সেমিনারের ৩য় দিনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ১৭ই মার্চ) বিকাল ৩.০০ টা সময়ে করল্যাছড়ি মহাকারুনিক বৌদ্ধ বিহারে এই শিক্ষা সেমিনারটি অনুষ্ঠানে হয়।

এসময় সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোজুল ত্রিপুরা সঞ্চালনায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি বিপর্শী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুবাছড়ি ইউপি মহিলা সদস্য কামনা চাকমা,গাইন্দ্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত শেখর চাকমা ও উৎপল চাকমা এবং গাইন্দ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সুষময় চাকমা, সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি ঢাকা মহানগর শাখার সভাপতি সুইন্টন চাকমা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেকসন চাকমা,পরেশ চাকমা, খুশি দত্ত চাকমা, জেসন চাকমা, রুপামনি চাকমা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ধন বিকাশ চাকমাসহ সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধি সদস্য এবং করল্যাছড়ি গ্রামের ছাত্র- ছাত্রী অভিভাবকরা।

এসময় বক্তরা গাইন্দ্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত শেখর চাকমা ও উৎপল চাকমা এবং নিশান্ত চাকমা বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকেও উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার উদাহরণ তুলে ধরে বড় স্বপ্ন দেখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করবে। শিক্ষার্থীদের উদেশ্যে বলেন মোবাইল আসক্তি কমিয়ে অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান এবং সোসাইটির দেওয়া দিকনির্দেশনা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে নিজের এলাকার শিক্ষাব্যবস্থা নিয়ে কিছু আক্ষেপ প্রকাশ করে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান।

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি সদস্য বর্ষা চাকমা শিক্ষা ও রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

রুপামনি চাকমা নারীদের স্বাস্থ্য সচেতনতা, বিশেষ করে পিরিয়ড সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ধন বিকাশ চাকমা নিজের এলাকার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে দূরদর্শী চিন্তাভাবনা প্রকাশ করেন।

সবশেষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেকসন চাকমা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিভিন্ন শর্ত, প্রস্তুতি ও প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের নিজস্ব জাতিগত পরিচয় ও সংস্কৃতি রক্ষার গুরুত্বের উপর বিশেষ জোর দেন।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের নাম, রক্তের গ্রুপ ও মোবাইল নম্বর সংগ্রহ করা হয়, যা ভবিষ্যতে মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে ইয়াবাসহ আটক ছাত্রদল নেতাদের বহিষ্কার

মহালছড়িতে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য সেমিনার 

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ 

জামালপুরে আমরা পাঁচ এমপি, পাঁচ ভাই মিলেমিশে কাজ করতে চাই- এম রশিদুজ্জামান মিল্লাত

ইসলামপুরে নির্মাণাধীন ভবন ধসে ১৩ শ্রমিক আহত

মাদারগঞ্জে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাহমুদপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ শুরু

নীলফামারীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিজিএফ -এর চাল বিতরণ শুরু 

রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার

দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তনে স্বল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু – কুড়িগ্রামে দুর্যোগমন্ত্রী

১০

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কুড়িগ্রামের হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১১

মাহমুদপুরে এসিআই সীড কোম্পানির এসিআই গম ১ এর মাঠ দিবস অনুষ্ঠিত

১২

প্রেসক্লাব জামালপুরের ইফতার ও দোয়া মাহফিল

১৩

মেলান্দহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৪

মেলান্দহে পবিত্র রমজানে সৌদি সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া খেজুর বিতরণ

১৫

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার

১৬

ভিজিএফ এর স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ, মারধরের শিকার চেয়ারম্যান

১৭

রানীশংকৈলে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

১৮

হরিপুরে চাচার জমি দখলের চেষ্টায় ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

১৯

সরিষাবাড়ীতে জনতার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

২০