জামালপুরের মেলান্দহে বিএনপি উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়েছে। আমরা এখন পাঁচ এমপি, পাঁচ ভাই মিলেমিশে কাজ করতে চাই, ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।
এ সময় মেলান্দহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলকে সাথে নিয়ে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।