মাদারগঞ্জে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১৬ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জামালপুরের মাদারগঞ্জে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান আতা মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।  শনিবার ভোর ৬ টায় জামালপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি………  রাজিউন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।  তিনি স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ বিকাল সাড়ে ৩ টায় গুনেরবাড়ী মির্জা আজম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে মরহুমের স্মৃতিচারণ করেন মরহুমের বড় ছেলে প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, জামাতা মোয়াজ্জেম হোসেন তোতা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, সাবেক জেলা কমান্ডার সুজাত আলী ফকির, সাবেক সাধারণ সম্পাদক  মাসুদ খান, মির্জা আজম কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম মুস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম খোকা, আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকবর আলী মিলিটারি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিধুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদল ভূইয়া, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াহেদ আলী , অবঃ সহকারী অধ্যাপক খলিলুর রহমান ও মিজানুর রহমান, সহ অনেকে।

পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এরপূর্বে বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান আতা মরদেহ উপর জাতীয় পতাকা ও ফুল দিয়ে এসিল্যান্ড রাসেল দিও এবং ওসি খন্দকার শাকের আহমেদ এর নেতৃত্বে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়।

স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান আতা ৩ বারের নির্বাচিত ৬ নং আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন।  তিনি মাদারগঞ্জ আলতাফুর রহমান আতা ফাউন্ডেশন নামে একটি সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান আতা চেয়ারম্যান এর জান্নাতবাসীর জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন মরহুমের পরিবারবর্গ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে আমরা পাঁচ এমপি, পাঁচ ভাই মিলেমিশে কাজ করতে চাই- এম রশিদুজ্জামান মিল্লাত

ইসলামপুরে নির্মাণাধীন ভবন ধসে ১৩ শ্রমিক আহত

মাদারগঞ্জে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাহমুদপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ শুরু

নীলফামারীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিজিএফ -এর চাল বিতরণ শুরু 

রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার

দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তনে স্বল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু – কুড়িগ্রামে দুর্যোগমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কুড়িগ্রামের হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মাহমুদপুরে এসিআই সীড কোম্পানির এসিআই গম ১ এর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রেসক্লাব জামালপুরের ইফতার ও দোয়া মাহফিল

১০

মেলান্দহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১১

মেলান্দহে পবিত্র রমজানে সৌদি সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া খেজুর বিতরণ

১২

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার

১৩

ভিজিএফ এর স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ, মারধরের শিকার চেয়ারম্যান

১৪

রানীশংকৈলে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

১৫

হরিপুরে চাচার জমি দখলের চেষ্টায় ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

১৬

সরিষাবাড়ীতে জনতার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

১৭

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা সভা- দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১৮

মাদারগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  

১৯

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক- দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

২০