পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নীলফামারীতে আনুষ্ঠানিক ভাবে আজ থেকে বিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে।
১৫ মার্চ (রবিবার) সকাল ১০ টা থেকে নীলফামারী পৌরসভার গরিব-অসহায় দুস্থদের মাঝে দশ কেজি করে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক সাইদুল ইসলাম।
এসময় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা এবি এম গোলাম মোস্তফা, প্রধান সহকারী আবু জারজিস বেজবাহুনুর লুলু, টিকাদান পরিদর্শক ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, জেলার চারটি পৌরসভা ও ৫০টি ইউনিয়নে ২ লাখ ৫৩ হাজার ৮০৬ টি কার্ডের বিপরিতে জন প্রতি ১০ কেজি হারে ২ হাজার ৫৩৮ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।