দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তনে স্বল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু - কুড়িগ্রামে দুর্যোগমন্ত্রী - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১৫ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তনে স্বল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু – কুড়িগ্রামে দুর্যোগমন্ত্রী

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামে শনিবার (১৪ মার্চ) বিশ্বের সর্ববৃহৎ কড়াই উদ্বোধন করতে এসে তিস্তা নদী শাসনের ব্যাপারে সরকারের গৃহীত উদ্যোগের কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, ‘তিস্তা এখন বিধ্বংসী রূপ ধারণ করলেও মহাপরিকল্পনার মাধ্যমে তা আবারও মায়ের মতো স্নেহময়ী হয়ে উঠবে। দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তনে অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। মন্ত্রী আরও জানান, ইতিমধ্যে জাতীয় সংসদে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও এ ব্যাপারে কথা বলেছেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বিশ্বের সর্ববৃহৎ কড়াইটি দেখে মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই মহৎ। এ কাজের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।’ এক লাখ মানুষের ইফতারের জন্য নির্মিত এই কড়াইটি তৈরি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। কড়াইটির ব্যাস ৩১ ফুট ৩ ইঞ্চি, উচ্চতা সাড়ে ৪ ফুট এবং ওজন ৪ হাজার কেজি। এর নিচে রয়েছে ২২টি বার্নার।

বর্তমানে এটিই বিশ্বের সর্ববৃহৎ কড়াই বলে জানিয়েছেন সংগঠনটির কমিউনিকেশন অফিসার মিজানুর রহমান। তিনি জানান, ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করা হয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, ‘কুড়িগ্রামের দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একসঙ্গে খাবার রান্নার উদ্দেশ্যেই এই কড়াই নির্মাণ। আজ আমরা ২০ হাজার মানুষের ইফতারের আয়োজন করেছি, যা একশটি মসজিদের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হবে।

পাশাপাশি লালমনিরহাটের বড়বাড়িতেও মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে পাঁচ হাজার মানুষ একসঙ্গে ইফতারে অংশ নেবেন।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে আমরা পাঁচ এমপি, পাঁচ ভাই মিলেমিশে কাজ করতে চাই- এম রশিদুজ্জামান মিল্লাত

ইসলামপুরে নির্মাণাধীন ভবন ধসে ১৩ শ্রমিক আহত

মাদারগঞ্জে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাহমুদপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ শুরু

নীলফামারীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিজিএফ -এর চাল বিতরণ শুরু 

রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার

দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তনে স্বল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু – কুড়িগ্রামে দুর্যোগমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কুড়িগ্রামের হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মাহমুদপুরে এসিআই সীড কোম্পানির এসিআই গম ১ এর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রেসক্লাব জামালপুরের ইফতার ও দোয়া মাহফিল

১০

মেলান্দহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১১

মেলান্দহে পবিত্র রমজানে সৌদি সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া খেজুর বিতরণ

১২

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার

১৩

ভিজিএফ এর স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ, মারধরের শিকার চেয়ারম্যান

১৪

রানীশংকৈলে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

১৫

হরিপুরে চাচার জমি দখলের চেষ্টায় ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

১৬

সরিষাবাড়ীতে জনতার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

১৭

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা সভা- দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১৮

মাদারগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  

১৯

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক- দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

২০