ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার খিরাইচন্ডী গ্রামে চাচার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ৯ মার্চ (সোমবারে) সকালে গিয়ে দেখা যায় তরিকুল ইসলামের খোশ কবলা ক্রয়কৃত জমিতে দখলে নেওয়ার চেষ্টা করে ভাতিজারা।
দীর্ঘ ২৫ বছর যাবৎ ভোগদখল করে আসছিল তরিকুল ইসলাম ।তরিকুল ইসলাম ভাতিজাদের কু- নজরে পড়লে বাড়ির পাশের জমিতে ভূয়া কাগজের বলে ৪৪১১ দাগের ২১.৭৫ শতক ক্রয়কৃত জমিটিতে হানা দেয়। কোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও এবং কি চিরস্থায়ী নিষেধাজ্ঞা (ইনজেকশন জারী),১৪৪ ধারাসহ মোট ৫ টি মামলা থাকা সত্ত্বেও বাদীর জমির গম ফসল কাটার পায়তারা করে।
কৃষক তরিকুল জানান, আজ সকালে পরিবারকে নিয়ে গম কাটতে গেলে ভাতিজা সাহাব উদ্দীন,আনারুলসহ তাদের সঙ্গীয় বাহিনী ফিল্মি স্টাইলে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং আমার স্ত্রীকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরিস্থিতি খারাপ দেখলে আমরা বাসায় এসে পুলিশের শরণাপন্ন হই।
হরিপুর থানা সাব- ইন্সপেক্টর আব্বাস জানান- খবর পেয়ে আমরা খিরাইচন্ডী গ্রামে যাই এবং সেখানকার অবস্থা পরিদর্শন করি | বিবাদীদের পাওয়া যায় নি। সমাধানের জন্য উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে।