সরিষাবাড়ীতে জনতার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর - Channel 11
তৌকির আহম্মেদ হাসু, সরিষাবাড়ি, জামালপুর।
১০ মার্চ ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে জনতার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় জনতার উদ্যোগে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত গাঁজা সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর গ্রামের শেষ সীমানা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় জনতার তৎপরতায় তা উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসল্লী ও ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান আনিছের নেতৃত্বে এলাকার সচেতন যুবক ও গ্রামবাসী চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুলের ওপর টানা সাত দিন নজরদারি চালান।এরপর সোমবার দুপুরে ভাটারা ইউনিয়নের জয়নগর ও মহিষাবাদুরিয়া গ্রামের মানুষ পাহারা বসিয়ে অভিযান চালান। এ সময় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুল গাঁজা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পলাতক আব্দুল ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামের খলির মোড় সংলগ্ন পূর্বপাড়া এলাকার মৃত আহেদ আলীর ছেলে বলে জানা গেছে।পরে সোমবার রাত ১০টার দিকে জয়নগর বাজার এলাকায় স্থানীয়রা উদ্ধারকৃত গাঁজা সরিষাবাড়ী থানার এসআই শাহীন ও এএসআই শাহাদাত হোসেনের কাছে হস্তান্তর করেন।
এলাকাবাসীর অভিযোগ আব্দুল দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে।

স্থানীয়রা জানান, ১৪১-জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম এমপির দিকনির্দেশনায় এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এই অভিযান পরিচালনা করেছেন।

গাঁজা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন,ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসল্লী, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, ইউপি সদস্য বেলাল হোসেন খান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রতন মিয়া এবং স্থানীয় সচেতন এলাকাবাসী।

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিপুরে চাচার জমি দখলের চেষ্টায় ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

সরিষাবাড়ীতে জনতার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা সভা- দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

মাদারগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক- দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

রানীশংকৈলে পুকুর সংস্কারের নামে দেদারসে চলছে ফসলি জমির মাটি বিক্রী

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে মারলো আইনজীবী স্বামী

মেলান্দহে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, ঢেউটিন সহায়তা ও চেক বিতরণ

মেলান্দহে মধ্যরাতে বাইক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

পুলিশ প্রশাসনের উদ্যোগে ঘুচবে জংসের আলীর ঘরের কষ্ট

১০

মারধরের শিকার চেয়ারম্যান এর নেই কারো প্রতি অভিযোগ, দোষ দিলেন কপালের

১১

কুড়িগ্রামে সাংবাদিক শামীমের পৈত্রিক জমি দফায় দফায় জবরদখল ও লুটপাট- নিরাপত্তা চেয়ে আবেদন

১২

আমেনা হত্যায় কঠোর বার্তা ডিআইজির, ঘটনাস্থল পরিদর্শন-আটক ৫

১৩

আমেনা হত্যার বিচার চেয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৪

সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুটালো ভয়েস অব ঝিনাইগাতী

১৫

জামালপুরে আটকের ৮ ঘণ্টা পর আওয়ামীলীগের চেয়ারম্যানকে ছেড়ে দিল পুলিশ

১৬

পেশাদারিত্বে দক্ষতার স্বীকৃতি পেলেন এএসপি ইমরুল হাসান

১৭

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া 

১৮

রানীশংকৈলে রফিক ফিলিং স্টেশনকে জরিমানা

১৯

মেলান্দহে অনুমোদনহীন গুদামে ‘যমুনা’ সার মজুদের অভিযোগ

২০