মেলান্দহে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, ঢেউটিন সহায়তা ও চেক বিতরণ - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৫ মার্চ ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, ঢেউটিন সহায়তা ও চেক বিতরণ

বৃহস্পতিবার (০৫ মার্চ) বেলা ১২টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে বেলতৈল বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েন এবং অনেকেই তাদের একমাত্র আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। ঘটনাটি জানার পরপরই উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে।

পরবর্তীতে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে ঢেউটিন ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা দ্রুত দোকান পুনর্নির্মাণ করে আবারও ব্যবসা শুরু করতে পারেন।

ঢেউটিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। পর্যায়ক্রমে তাদের জন্য আরও সহায়তার ব্যবস্থা করা হবে।

ঢেউটিন পেয়ে উপকৃত দোকান মালিকরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত দোকান পুনর্নির্মাণ করে পুনরায় ব্যবসা শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে মারলো আইনজীবী স্বামী

মেলান্দহে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, ঢেউটিন সহায়তা ও চেক বিতরণ

মেলান্দহে মধ্যরাতে বাইক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

পুলিশ প্রশাসনের উদ্যোগে ঘুচবে জংসের আলীর ঘরের কষ্ট

মারধরের শিকার চেয়ারম্যান এর নেই কারো প্রতি অভিযোগ, দোষ দিলেন কপালের

কুড়িগ্রামে সাংবাদিক শামীমের পৈত্রিক জমি দফায় দফায় জবরদখল ও লুটপাট- নিরাপত্তা চেয়ে আবেদন

আমেনা হত্যায় কঠোর বার্তা ডিআইজির, ঘটনাস্থল পরিদর্শন-আটক ৫

আমেনা হত্যার বিচার চেয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুটালো ভয়েস অব ঝিনাইগাতী

জামালপুরে আটকের ৮ ঘণ্টা পর আওয়ামীলীগের চেয়ারম্যানকে ছেড়ে দিল পুলিশ

১০

পেশাদারিত্বে দক্ষতার স্বীকৃতি পেলেন এএসপি ইমরুল হাসান

১১

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া 

১২

রানীশংকৈলে রফিক ফিলিং স্টেশনকে জরিমানা

১৩

মেলান্দহে অনুমোদনহীন গুদামে ‘যমুনা’ সার মজুদের অভিযোগ

১৪

নাগরিক টিভির সংবাদে সাড়া: মানবিকতায় উজ্জ্বল জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

১৫

দলমত নির্বিশেষে দুর্নীতিমুক্ত মেলান্দহ-মাদারগঞ্জ গড়ার অঙ্গীকার এমপি বাবুলের

১৬

বিএনপি নেতার মামলায় ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা নেতা কারাগারে

১৭

 মাদারগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান বাবুল এর মতবিনিময় সভা 

১৮

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৯

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২০