সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুটালো ভয়েস অব ঝিনাইগাতী - Channel 11
তৌহিদুর রহমান, ঝিনাইগাতী,শেরপুর।
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুটালো ভয়েস অব ঝিনাইগাতী

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ইফতার সামগ্রী পেল দুই শতাধিক অস্বচ্ছল পরিবার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে স্থানীয় উত্তরণ পাবলিক স্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামে একটি সংগঠনের ব্যবস্থাপনায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় উপজেলার দুই শতাধিক পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ছোলা বুট, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মুড়ি ও চিনি।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান মক্কু। এছাড়া আয়োজক সংগঠনের সদস্য, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, ‘রমজান সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র মাহে রমজানে ছিন্নমূল, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের মাঝে ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় আমাদের সংগঠনের ব্যবস্থাপনায় আজকে (শুক্রবার) ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘একজন মানুষ যখন অন্য একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারে, তখন সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি। হয়তো এই সামান্য ইফতার সামগ্রী কারো পরিবারের জন্য স্বস্তির কারণ হবে, কারো রোজা পালনকে সহজ করবে এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। আমাদের প্রত্যাশা শুধু রমজানেই নয়, বছরের প্রতিটি সময় আমরা যেন মানবিকতার হাত বাড়িয়ে দিতে পারি। সমাজের কল্যাণে সবাই মিলে কাজ করলে একটি সুন্দর, সহমর্মী ও সুখী সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেনা হত্যায় কঠোর বার্তা ডিআইজির, ঘটনাস্থল পরিদর্শন-আটক ৫

আমেনা হত্যার বিচার চেয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুটালো ভয়েস অব ঝিনাইগাতী

জামালপুরে আটকের ৮ ঘণ্টা পর আওয়ামীলীগের চেয়ারম্যানকে ছেড়ে দিল পুলিশ

পেশাদারিত্বে দক্ষতার স্বীকৃতি পেলেন এএসপি ইমরুল হাসান

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া 

রানীশংকৈলে রফিক ফিলিং স্টেশনকে জরিমানা

মেলান্দহে অনুমোদনহীন গুদামে ‘যমুনা’ সার মজুদের অভিযোগ

নাগরিক টিভির সংবাদে সাড়া: মানবিকতায় উজ্জ্বল জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

দলমত নির্বিশেষে দুর্নীতিমুক্ত মেলান্দহ-মাদারগঞ্জ গড়ার অঙ্গীকার এমপি বাবুলের

১০

বিএনপি নেতার মামলায় ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা নেতা কারাগারে

১১

 মাদারগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান বাবুল এর মতবিনিময় সভা 

১২

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৩

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৪

কাপ্তাই হ্রদের পানি না কমায় মহালছড়িতে ধান চাষ ব্যাহত

১৫

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ল্যাপটপ বিতরণ

১৬

কোর্টে আত্মসমর্পন করতে এসে জেল হাজতে উপজেলা আওয়ামী লীগের ৩ নেতাকর্মী

১৭

ইসলামপুরে রোজা আসতেই শসা-লেবু-বেগুনের দাম হঠাৎ দ্বিগুণ  

১৮

রমজানকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি

১৯

চরাঞ্চলে পবিত্র রমজানে সহায়তার হাত- ইসলামপুরে ৫০০ পরিবারে খাদ্য বিতরণ

২০