আমেনা হত্যায় কঠোর বার্তা ডিআইজির, ঘটনাস্থল পরিদর্শন-আটক ৫ - Channel 11
সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমেনা হত্যায় কঠোর বার্তা ডিআইজির, ঘটনাস্থল পরিদর্শন-আটক ৫

নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তিনি মাধবদী থানাধীন মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

পরিদর্শনকালে ডিআইজির সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সাইফুজ্জামান ফারুকী এবং নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় এখন পর্যন্ত মূল আসামি দুইজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেনা হত্যায় কঠোর বার্তা ডিআইজির, ঘটনাস্থল পরিদর্শন-আটক ৫

আমেনা হত্যার বিচার চেয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুটালো ভয়েস অব ঝিনাইগাতী

জামালপুরে আটকের ৮ ঘণ্টা পর আওয়ামীলীগের চেয়ারম্যানকে ছেড়ে দিল পুলিশ

পেশাদারিত্বে দক্ষতার স্বীকৃতি পেলেন এএসপি ইমরুল হাসান

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া 

রানীশংকৈলে রফিক ফিলিং স্টেশনকে জরিমানা

মেলান্দহে অনুমোদনহীন গুদামে ‘যমুনা’ সার মজুদের অভিযোগ

নাগরিক টিভির সংবাদে সাড়া: মানবিকতায় উজ্জ্বল জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

দলমত নির্বিশেষে দুর্নীতিমুক্ত মেলান্দহ-মাদারগঞ্জ গড়ার অঙ্গীকার এমপি বাবুলের

১০

বিএনপি নেতার মামলায় ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা নেতা কারাগারে

১১

 মাদারগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান বাবুল এর মতবিনিময় সভা 

১২

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৩

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৪

কাপ্তাই হ্রদের পানি না কমায় মহালছড়িতে ধান চাষ ব্যাহত

১৫

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ল্যাপটপ বিতরণ

১৬

কোর্টে আত্মসমর্পন করতে এসে জেল হাজতে উপজেলা আওয়ামী লীগের ৩ নেতাকর্মী

১৭

ইসলামপুরে রোজা আসতেই শসা-লেবু-বেগুনের দাম হঠাৎ দ্বিগুণ  

১৮

রমজানকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি

১৯

চরাঞ্চলে পবিত্র রমজানে সহায়তার হাত- ইসলামপুরে ৫০০ পরিবারে খাদ্য বিতরণ

২০