
খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২১ ফেব্রুয়ারী শনিবার রাত ১২.০১ মিনিটে মহালছড়িতে ভাষা শহীদদের স্মরণে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানের সুরে, ফুলের তোড়া হাতে নিয়ে উপজেলা প্রশাসন, কর্মকর্তা-কর্মচারী, সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা, মহালছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রেস ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ মহালছড়ি উপজেলার শহীদ মিনারে জড়ো হয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পণের পর এক মিনিট নিরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলায় বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন