কাপ্তাই হ্রদের পানি না কমায় মহালছড়িতে ধান চাষ ব্যাহত - Channel 11
উত্তম চাকমা, মহালছড়ি, খাগড়াছড়ি
২০ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদের পানি না কমায় মহালছড়িতে ধান চাষ ব্যাহত

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি নির্ধারিত সময়ে না কমায় মহালছড়িতে বোরো মৌসুমের ধান চাষ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদর ইউনিয়ন ও মুবাছড়ি ইউনিয়ন ঘুরে দেখা যায় চৌংড়াছড়ি মুখ, ভুয়াত্যে পাড়া, পাহাড়তলী, হেডম্যান পাড়া, স-মিল পাড়া, দুরপজ্যে নাল, কেরেঙ্গানাল, মনাটেক, কাপ্তাই পাড়া, মহামনি পাড়া, ব্রীজ পাড়া, খুল্যাংপাড়া, মেশিন পাড়া ও খ্যাংসা পাড়ার কৃষকরা সময়মত ধান চাষ করতে না পারার কথা জানিয়েছেন।

জানা যায়, রাঙ্গামাটির কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে প্রায় ৫৪ হাজার একর জমি পানির নিচে চলে গেছে।

কৃষকদের অভিযোগ, প্রতি বছর জলে ভাসা জমিগুলো কাপ্তাই হ্রদের পানি কমলে বোরোধান চাষ করা হয়, এই বছর কি কারণে এই সময়মত পানি কমতেছেনা তা তারা জানে না। এই জমিগুলো বর্ষাকাল আসলে ৬ মাস পানিতে ডুবে থাকে এবং পানি কমে গেলে বাকি ৬ মাস বোরো ধান চাষ করা হয়। উক্ত এলাকার কৃষকরা কর্তৃপক্ষের কাছে কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। যাহাতে তারা সময় মত বোরো ধানের চাষ করতে পারেন।

মনাটেক গ্রামের কৃষক অতুল খীসা (৪০) বলেন প্রতি বছর ডিসেম্বর মাসে ধান রোপন করি। এখন ফেব্রয়ারি মাস শেষ হলো। আমরা বোরোধান ফাল্গুন মাসের  ১০/১৫ দিনের বিতরে রোপন করা শেষ করি।এখন দেখা যাচ্ছে সময় মত চাষ করতে না পারাতে সামনে বছর আমাদের চাউল কিনে খেতে হবে এবং ছেলে-মেয়েদের লেখা-পড়া খরচ  চালাতে হিমশিম খেতে হবে। তিনি কাপ্তাই বাঁধ কতৃপক্ষের কাছে দ্রুত হ্রদের পানি ছেড়ে দেওয়ার দাবি জানান।

চৌংড়াছড়ি মুখ গ্রামে একজন বর্গাচাষি কৃষক অংসোথোয়াই মারমা (৩৫)বলেন আমি প্রতি বছর ৪ বিঘা জমি বর্গাচাষ করি এবং প্রতি বছর জানুয়ারির শেষের দিকে বোরো ধান রোপন শেষ করি এই বছরে ফেব্রয়ারি শেষ হতে চললো এখনো ১ বিঘা ও রোপন  করতে পারি নাই। কি অজুহাতে এই বছর কাপ্তাই হ্রদের পানি ধীরগতিতে নামানো হচ্ছে আমাদের জানা নেই। পানি না কমার ফলে কৃষকরা রোপণ তো দূরের কথা, অনেক জায়গায় চর না ওঠায় বীজ বপনও করতে পারছে না।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০