
খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার থানা পড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে অত্যন্ত ভক্তি ও উৎসাহের সাথে যথাযথ ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে শিব পুজাও মহানাম যজ্ঞও ৮৫ তম উৎসব উদযাপিত হচ্ছে।
অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে দিনব্যাপী মহানাম যজ্ঞ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, , ও ভক্তিগীতি পরিবেশন, যা ভক্তদের আধ্যাত্মিক আমেজ তৈরি করেছে।
শিব পুজা ও মহানাম যজ্ঞের ৮৫ তম আবির্ভাব স্মরণ করে বিশেষ পূজা ও অর্ঘ্য নিবেদন করা হয় দিঘীনালা সনাতন শ্রী শ্রী শিব মন্দিরে । উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন শ্রী শীবু চন্দ্র দে, সাধারণ সম্পাদক পরিমল শীল মহিলা সম্পাদিকা শিউলি বিশ্বাস অর্থ সম্পাদক রনজিত দাশ প্রমুখ।
ধর্মীয় অনুষ্ঠান: দিনব্যাপী হরি পুজা,পাঠ ভাগবত পাঠ,ভজন, তারকব্রহ্ম মহানাম যজ্ঞ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও দিনব্যাপী নাম সংকির্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যা শিব ঠাকুরের মানবপ্রেমের আদর্শকে তুলে ধরে। দিন ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ পরিবেশন করেন শ্রী শ্রী বীনা পানি সম্প্রদায়, মা আনন্দ ময়ী সম্রদায়, শ্রী সচীদানন্দ সম্প্রদায়,ও ব্রজবালক সম্প্রাদায় খাগড়াছড়ি দিঘীনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে ভগবান শিবের ৮৫ তম শুভ উৎসবকে ঘিরে ভক্তদের সমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
এই উৎসবের মূল বার্তা ছিল সত্য, শান্তি ও সমৃদ্ধি, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলিত হয়। স্থানীয় ভক্তরা পরম দয়ালুর পবিত্র আবির্ভাব তিথিতে বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন ভগবান শিব ঠাকুর এই পবিত্র উৎসব স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে মিলন ও ভক্তির পরিবেশ তৈরি করে। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন হয়
মন্তব্য করুন