প্রাপ্তির খাতায় শূণ্য, জামালপুর-৩ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাপ্তির খাতায় শূণ্য, জামালপুর-৩ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নং ১৪০, জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনই জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট পেতে হয়। অন্যথায় মনোনয়নপত্র দাখিলের সময় জমা দেওয়া ৫০ হাজার টাকা জামানত বাজেয়াপ্ত হয়।

জামানত হারানো প্রার্থীরা হলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী
জাতীয় পার্টি-এর প্রার্থী মীর সামসুল আলম লিপটন
গণসংহতি আন্দোলন-এর প্রার্থী ডা. ফিদেল নঈম
গণঅধিকার পরিষদ-এর প্রার্থী লিটন মিয়া
স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ
স্বতন্ত্র প্রার্থী শিবলুল বারী রাজু
স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ পূথী

এ আসনে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় জোট বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট। ফলে বিএনপির প্রার্থী ১ লাখ ২৫ হাজার ৯৮২ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে জামালপুর-৩ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৩৪ হাজার ৬২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ৯৭৯ জন, মহিলা ভোটার ২ লাখ ৬৪ হাজার ৬৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৬ জন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনআস্থার শীর্ষে ওয়ারেছ আলী মামুন,মন্ত্রীত্বের দাবি জেলা বাসীর

প্রাপ্তির খাতায় শূণ্য, জামালপুর-৩ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

কুড়িগ্রামে জামানত হারালেন জাতীয় পার্টির প্রার্থীসহ সর্বমোট ১৮ জন

নীলফামারীর চারটি সংসদীয় আসনে বিজয়ী জামায়াত প্রার্থীরা

মহালছড়ি লেমুছড়িতে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জ্যোতি বিকাশ চাকমা দাহক্রিয়া পূর্ণানুষ্ঠান সম্পন্ন 

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১টিতে এনসিপির প্রার্থী জয়ী

জামালপুর-৩ আসনে ধানের শীষের জয়- ভোটারদের প্রত্যাশা উন্নয়নের কান্ডারী হবেন মোস্তাফিজুর রহমান  বাবুল

জামালপুর -২ আসনে বেসরকারি ফলাফল ঘোষনায় বিএনপির সুলতান মাহমুদ বাবু বিজয়ী

মাদারগঞ্জে কাপ পিরিচের পক্ষে টাকা বিতরণের অভিযোগে ৩ কর্মীকে জরিমানা ও কারাদণ্ড

মহালছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে গণমিছিল, ধানের শীষে ভোট দেয়ার আহ্বান

১০

জমিসংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

হাফিজুর রহমানের নেতৃত্বে বিএনপির মিছিল, ইসলামপুরে সমাবেশে যোগদান

১২

জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না -কুড়িগ্রামে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

১৩

গণমাধ্যমকর্মীদের সাথে কুড়িগ্রাম -২ আসনে ধানের শীষের প্রার্থী সোহেলের মতবিনিময় সভা

১৪

মাদারগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিসি ক্যামেরা চুরি 

১৫

জামালপুর-৩ আসনে দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী গণমিছিল

১৬

ইসলামপুরে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

১৭

নীলফামারীতে জামায়াতের স্মরণকালের সর্ববৃহৎ মহিলা মিছিল

১৮

ক্ষমতায় আসলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এর কাজ অগ্রাধিকার – তারেক রহমান

১৯

রমজানে অসহায়দের পাশে দোস্ত এইড- ইসলামপুরে ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট

২০