জনআস্থার শীর্ষে ওয়ারেছ আলী মামুন,মন্ত্রীত্বের দাবি জেলা বাসীর - Channel 11
বেলাল হোসেন শান্ত, জামালপুর
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনআস্থার শীর্ষে ওয়ারেছ আলী মামুন,মন্ত্রীত্বের দাবি জেলা বাসীর

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির টানা চার বারের সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন জামালপুর-৫ (সদর) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ তিন দশক ধরে আওয়ামী লীগের দখলে থাকা এই গুরুত্বপূর্ণ আসন পুনরুদ্ধার করে তিনি জামালপুর জেলায় এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে জামালপুরের জনমানুষের আস্থার প্রতীক হিসেবে উঠে আসা এই মানবিক নেতাকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে জেলাবাসী তাদের দীর্ঘ দিনের প্রত্যাশার প্রতিফলন ঘটাচ্ছে।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই জামালপুরে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ বয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল, শুভেচ্ছা আর অভিনন্দনে মুখর হয়ে ওঠেছে পুরো জনপদ। অনেকেই এ বিজয়কে গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও পরিবর্তনের প্রতিফলন হিসেবে মনে করছেন।

বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ক্ষণজন্মা পুরুষ হিসেবে পরিচিত এডভোকেট ওয়ারেছ আলী মামুনের রাজনৈতিক জীবন সংগ্রাম মুখর। প্রতিকূল সময়ে হামলা, মামলা ও নির্যাতনের মুখেও তিনি দলকে সুসংগঠিত রাখতে অটল ছিলেন। তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানবিক গুণাবলিই তাকে অনন্য করে তুলেছে। রাজনৈতিক প্রতিহিংসা ও দুঃসময়ের মধ্যেও তার দৃঢ় অবস্থান ও সাহসিকতা আজকের এই বিজয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয়রা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন দীর্ঘ সতেরো বছর নিজের নির্বাচনী এলাকা কিংবা জেলার গন্ডিতে সীমাবদ্ধ থাকেননি। দলের দুঃসময়ে তিনি ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলন-সংগ্রামসহ দলের পুনঃগঠন এবং নেতাকর্মীদের উজ্জীবিত করতে তার ধারাবাহিক উপস্থিতি তৃণমূল রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা।

সংসদ সদস্য হিসেবে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে কার্যকর নানামূখী উদ্যোগ নেবেন এবং বিশেষ করে তরুণ সমাজ উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা জামালপুরবাসীর।
জেলার সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা জনপ্রিয় ও মানবিক নেতা ওয়ারেছ আলী মামুনকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চান তারা। তাদের বিশ্বাস, বৃহত্তর পরিসরে দায়িত্ব পেলে তিনি জামালপুরসহ পুরো অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করতে সক্ষম হবেন।

সংগ্রাম, ত্যাগ ও মানুষের ভালোবাসায় গড়া এডভোকেট ওয়ারেছ আলী মামুনের এই বিজয় তাই কেবল একটি নির্বাচনী সাফল্য নয়; এটি এক নেতার প্রতি জনতার গভীর আস্থা ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতিচ্ছবির ইঙ্গিত বহন করে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০