কুড়িগ্রামে জামানত হারালেন জাতীয় পার্টির প্রার্থীসহ সর্বমোট ১৮ জন - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে জামানত হারালেন জাতীয় পার্টির প্রার্থীসহ সর্বমোট ১৮ জন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ২৫ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি (জাপা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬ প্রার্থীসহ ১৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র অনুযায়ী, কোনও প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। অন্যথায় জামানত বাবদ জমা দেওয়া টাকা বাজেয়াপ্ত হবে। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হয়েছে।

কুড়িগ্রাম-১ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৬ জন। এই আসনে মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৬৩ হাজার ৩৯৫। এর মধ্যে কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন তিন জন প্রার্থী।

তারা হলেন– ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী হাতপাখা প্রতীকে, তার প্রাপ্ত ভোট ৩৮ হাজার ৮০৭, গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, ট্রাক প্রতীকে তার প্রাপ্ত ভোট ২৩১, আরেক প্রার্থী জাকের পার্টির আব্দুল হাই। গোলাপ ফুল প্রতীকে এই প্রার্থী পেয়েছেন ২ হাজার ৯০৭ ভোট। এই আসনে জামায়াত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুড়িগ্রাম-২ আসনে জামানত হারিয়েছেন জাপা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ ৭ জন। ৬ লক্ষাধিক ভোটারের এই আসনে ভোট পড়েছে ৪ লাখ ৩ হাজার ৬৩১। ন্যূনতম আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন জাপা প্রার্থী সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ (লাঙ্গল প্রতীকে প্রাপ্ত ভোট ১৩৮৪৬), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নূর বখত ( হাতপাখা প্রতীকে প্রাপ্ত ভোট ২৪৮২৯), নাগরিক ঐক্যের প্রার্থী মোহাম্মদ আব্দুস সালাম (কেটলি প্রতীকে প্রাপ্ত ভোট ১১০০), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী নূর মোহাম্মদ (কাস্তে প্রতীকে প্রাপ্ত ভোট ৬৫৭), বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান (কাঁঠাল প্রতীকে প্রাপ্ত ভোট ৪২১), আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী নজরুল ইসলাম খান (ঈগল প্রতীকে প্রাপ্ত ভোট ৯০৪) এবং স্বতন্ত্র প্রার্থী সাফিউর রহমান ( হাঁস প্রতীকে প্রাপ্ত ভোট ৩১৪)। এই আসনে এনসিপি প্রার্থী ড. আতিকুর রহমান মোজাহিদ শাপলা কলি প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুড়িগ্রাম-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬ জন প্রার্থী। তাদের মধ্যে জামানত হারিয়েছেন জাপা প্রার্থীসহ ৩ জন। ৩ লাখ ৬৮ হাজার ৪৭০ ভোটারের এই আসনে ভোট পড়েছে ২ লাখ ২৭ হাজার ৯৩৫। কঙ্ক্ষিত ভোট না পাওয়ায় এই আসনে জামানত হারিয়েছেন জাপা প্রার্থী আব্দুস সোবহান (লাঙ্গল প্রতীকে প্রাপ্ত ভোট ২১১২), গণ অধিকার পরিষদের প্রার্থী সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী (ট্রাক প্রতীকে প্রাপ্ত ভোট ৫৯৯) এবং স্বতন্ত্র প্রার্থী সাফিউর রহমান (হাঁস প্রতীকে প্রাপ্ত ভোট ২৩৯)। সাফিউর রহমান একই সঙ্গে কুড়িগ্রাম-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন। এই আসনে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুড়িগ্রাম-৪ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৫ জনই জামানত হারিয়েছেন। এই আসনেও জাপা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা জামানত হারিয়েছেন। জাপা প্রার্থী কেএম ফজলুল মন্ডল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৮০ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফিজুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৩১ ভোট।৩ লাখ ৬২ হাজার ৭৫৩ ভোটারের এই আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ২৬ হাজার ১৪০। জামানত রক্ষার জন্য প্রার্থীদের ন্যূনতম ২৮ হাজার ২৬৭ ভোট প্রয়োজন। এই আসনে জামানত হারানো অপর প্রার্থীরা হলেন– স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান, বালতি প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৯০২ ভোট; বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী রাজু আহমেদ। কাঁচি প্রতীকে তিনি পেয়েছেন ৩২০ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী শেখ মোহামমদ আব্দুল খালেক। মই প্রতীকে তিনি পেয়েছেন ২০১ ভোট। এই আসনে জামায়াত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনআস্থার শীর্ষে ওয়ারেছ আলী মামুন,মন্ত্রীত্বের দাবি জেলা বাসীর

প্রাপ্তির খাতায় শূণ্য, জামালপুর-৩ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

কুড়িগ্রামে জামানত হারালেন জাতীয় পার্টির প্রার্থীসহ সর্বমোট ১৮ জন

নীলফামারীর চারটি সংসদীয় আসনে বিজয়ী জামায়াত প্রার্থীরা

মহালছড়ি লেমুছড়িতে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জ্যোতি বিকাশ চাকমা দাহক্রিয়া পূর্ণানুষ্ঠান সম্পন্ন 

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১টিতে এনসিপির প্রার্থী জয়ী

জামালপুর-৩ আসনে ধানের শীষের জয়- ভোটারদের প্রত্যাশা উন্নয়নের কান্ডারী হবেন মোস্তাফিজুর রহমান  বাবুল

জামালপুর -২ আসনে বেসরকারি ফলাফল ঘোষনায় বিএনপির সুলতান মাহমুদ বাবু বিজয়ী

মাদারগঞ্জে কাপ পিরিচের পক্ষে টাকা বিতরণের অভিযোগে ৩ কর্মীকে জরিমানা ও কারাদণ্ড

মহালছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে গণমিছিল, ধানের শীষে ভোট দেয়ার আহ্বান

১০

জমিসংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

হাফিজুর রহমানের নেতৃত্বে বিএনপির মিছিল, ইসলামপুরে সমাবেশে যোগদান

১২

জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না -কুড়িগ্রামে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

১৩

গণমাধ্যমকর্মীদের সাথে কুড়িগ্রাম -২ আসনে ধানের শীষের প্রার্থী সোহেলের মতবিনিময় সভা

১৪

মাদারগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিসি ক্যামেরা চুরি 

১৫

জামালপুর-৩ আসনে দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী গণমিছিল

১৬

ইসলামপুরে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

১৭

নীলফামারীতে জামায়াতের স্মরণকালের সর্ববৃহৎ মহিলা মিছিল

১৮

ক্ষমতায় আসলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এর কাজ অগ্রাধিকার – তারেক রহমান

১৯

রমজানে অসহায়দের পাশে দোস্ত এইড- ইসলামপুরে ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট

২০