জামালপুর-৩ আসনে ধানের শীষের জয়- ভোটারদের প্রত্যাশা উন্নয়নের কান্ডারী হবেন মোস্তাফিজুর রহমান  বাবুল - Channel 11
চ্যানেল ১১ ডেস্ক
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর-৩ আসনে ধানের শীষের জয়- ভোটারদের প্রত্যাশা উন্নয়নের কান্ডারী হবেন মোস্তাফিজুর রহমান  বাবুল

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের নির্বাচনী ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। ১৫৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি মোট ২ লাখ ৮ হাজার ২১৪ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়ি পাল্লা প্রতীকের প্রার্থী মোঃ মজিবুর রহমান আজাদী পেয়েছেন ৭৯ হাজার ৬০৭ ভোট। এতে বাবুল ১ লাখ ২৮ হাজার ৬০৭ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন।

এই আসনে ১৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৪ হাজার ২৫৭ জন, নারী ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঘটেনি কোন অপ্রীতিকর ঘটনা।

ফলাফল ঘোষণার পর ধানের শীষের সমর্থকদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। তারা এই বিজয়কে জনগণের আস্থা ও সমর্থনের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

বিজয়ী হওয়ার পর মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ বিনির্মানে সবাই কে নিয়ে এগিয়ে যেতে চান তিনি। মেলান্দহ -মাদারগঞ্জ এর ভোটাররা তাদের আমানত ভোট  দিয়ে, তার প্রতি যে আস্থা রেখেছেন তার প্রতিদানে উন্নয়ন আর মানবিক সমাজ গঠনে কাজ করা ছাড়া কোন বিকল্প নেই বলে জানান তিনি। ভোটে যেভাবে পাশে ছিলেন সামনের পথচলাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান।

চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরই বিজয় নিশ্চিত হবে।

এদিকে বিপুল ভোটের ব্যবধান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই ফলাফল ভবিষ্যতে দলীয় অবস্থান সুসংহত করা এবং উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০