মাদারগঞ্জে কাপ পিরিচের পক্ষে টাকা বিতরণের অভিযোগে ৩ কর্মীকে জরিমানা ও কারাদণ্ড - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে কাপ পিরিচের পক্ষে টাকা বিতরণের অভিযোগে ৩ কর্মীকে জরিমানা ও কারাদণ্ড

জামালপুরের মাদারগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র কাপ পিরিচ  প্রতীকের পক্ষে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

(বুধবার) ১১ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় উপজেলার চরগোলাবাড়ী দক্ষিণ পাড়া এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাপ পিরিচ  প্রতীকের পক্ষে ভোটারদের টাকা বিতরণ করা হচ্ছে—এমন তথ্য পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন মেলান্দহ উপজেলার সবিলাপুর গ্রামের জালাল উদ্দীন আকন্দ এর ছেলে জাহাঙ্গীর আলম (৬৫), একই উপজেলার চরসগুনা গ্রামের বাসিন্দার আব্দুস আজিজ এর ছেলে মো. জহুরুল ইসলাম (৫৮) এবং একই এলাকার মৃত হারুনুর রশীদের ছেলে  মেহেদী হাসান (২৫),

স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান সোহাগ জানান, তারা চরগোলাবাড়ী দক্ষিণ পাড়া এলাকার একটি বাড়িতে তাদের সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে এবং  কাছে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পান, তারা স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকীর কাপ পিরিচ   প্রতীকের পক্ষে ভোটারদের টাকা দিচ্ছেন।

বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

পরে খবর পেয়ে ফাড়ীঁ থানার ইনচার্জ জিয়াউল ইসলাম, মাদারগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এবং বিজিবিসহ মাদারগঞ্জ সার্কেল (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে বকশিগঞ্জের সিভিল জজ জামালপুর-৩ আসনে ম্যাজিষ্টেট আরিফ হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে  নির্বাচনী আচরণ বিধি ২০২৬ এর ৪ ধারায়  আটক তিনজনকে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০