হাফিজুর রহমানের নেতৃত্বে বিএনপির মিছিল, ইসলামপুরে সমাবেশে যোগদান - Channel 11
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাফিজুর রহমানের নেতৃত্বে বিএনপির মিছিল, ইসলামপুরে সমাবেশে যোগদান

জামালপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের সুলতান মাহমুদ বাবুকে বিজয়ী করতে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন (উত্তর) বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

চরপুটিমারী ইউনিয়ন (উত্তর) যুবদলের সাবেক নেতা ও বর্তমান কেন্দ্র কমিটির সভাপতি হাফিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুর উপজেলা বিএনপির সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য জবেদ আলী মেম্বার, চরপুটিমারী ইউনিয়ন (উত্তর) বিএনপির সহ-সভাপতি আব্দুল গণী বেপারী ও জিয়াউল হক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক হুরমুজ আলী নারু ও লুৎফর রহমান, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বুলবুল, হোসাইন মোহাম্মদ আবুল, ছামিদুল ইসলাম,ছামিদুল মন্ডল, সদস্য সচিব শাহানুর রহমান পলাশসহ অন্যান্য নেতাকর্মীরা।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে হাবিজুর রহমান বলেন, “এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। আজ আমাদের প্রিয় নেতা বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু ভাইয়ের শেষ সমাবেশ। স্লোগানে স্লোগানে আমরা সমাবেশস্থলে উপস্থিত হব।

তিনি আরও বলেন, “এই নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সাহসী ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি সুলতান মাহমুদ বাবুকে একজন জনবান্ধব ও ত্যাগী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে জামালপুর-২ আসনে উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

নেতাকর্মীরা জানান, হাবিজুর রহমানের নেতৃত্বে চরপুটিমারী ইউনিয়ন (উত্তর) বিএনপি ও অঙ্গসংগঠন আরও সুসংগঠিত হচ্ছে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে উঠছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহালছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে গণমিছিল, ধানের শীষে ভোট দেয়ার আহ্বান

জমিসংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

হাফিজুর রহমানের নেতৃত্বে বিএনপির মিছিল, ইসলামপুরে সমাবেশে যোগদান

জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না -কুড়িগ্রামে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

গণমাধ্যমকর্মীদের সাথে কুড়িগ্রাম -২ আসনে ধানের শীষের প্রার্থী সোহেলের মতবিনিময় সভা

মাদারগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিসি ক্যামেরা চুরি 

জামালপুর-৩ আসনে দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী গণমিছিল

ইসলামপুরে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

নীলফামারীতে জামায়াতের স্মরণকালের সর্ববৃহৎ মহিলা মিছিল

ক্ষমতায় আসলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এর কাজ অগ্রাধিকার – তারেক রহমান

১০

রমজানে অসহায়দের পাশে দোস্ত এইড- ইসলামপুরে ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট

১১

দেশীয় মাছ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে- মৎস্য পরিচালক এসএম রেজাউল করিম

১২

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীতে বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

১৩

লালমোহনে ধানের শীষের পক্ষে কৃষক দলের নেতৃবৃন্দের প্রচারণা

১৪

আজ সাংবাদিক দুলাল হোসাইনের চতুর্থ মৃত্যুবার্ষিকী

১৫

সাবেক মেয়রের দ্বিতীয় স্ত্রীর অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে প্রথম স্ত্রীর সংবাদ সম্মেলন

১৬

নীলফামারীতে ট্রাকের চাকা বিস্ফোরণে অটো চালক নিহত- গুরুতর আহত ২

১৭

জামালপুর-২ আসনে নির্বাচনী উত্তাপ-বিএনপির মিছিলে উত্তাল চরগোয়ালিনী

১৮

নীলফামারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়ম ও গোপন নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা

২০