লালমোহনে ধানের শীষের পক্ষে কৃষক দলের নেতৃবৃন্দের প্রচারণা - Channel 11
মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন, ভোলা
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে ধানের শীষের পক্ষে কৃষক দলের নেতৃবৃন্দের প্রচারণা

ভোলার লালমোহনে ভোলা – ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় অংশগ্রহণ করেছে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ।

শুক্রবার বিকালে লালমোহন পৌরসভা কৃষক দলের উদ্যোগে লালমোহন বাজারে এ প্রচারণা শুরু করেন।

এসময় কৃষক দলের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র সংস্কারে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি একজন সৎ, পরিচ্ছন্ন, নীতিবান ও ব্যতিক্রমধর্মী প্রবীন রাজনীতিবিদ যিনি দেশের যে কোন সংকটে বলিষ্ঠ কণ্ঠস্বর। এ জনপদের উন্নয়নে তার ভূমিকা অবিস্মরণীয়। তিনি একাধারে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ক্রিড়া সংগঠক, শিক্ষানুরাগী, এ আসনের সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নে তার মতো অভিজ্ঞ প্রজ্ঞাবান ব্যক্তির বিকল্প আর নেই। এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যদীপ্ত যুগোপযোগী অনেক পরিকল্পনা হাতে নিয়েছে যা ইতোমধ্যে একত্রিশ দফার মাধ্যমে দেশ বাসীকে জানিয়েছেন। আমরা প্রত্যাশা করি আগামি দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশবাসী অনেক ইতিবাচক চমক দেখবে।

প্রচারণার অংশ হিসাবে তারা সকল ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সবার কাছে ধানের শীষে ভোট দেওয়ার জোর আহবান জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা কৃষক দলের সভাপতি মো. আবদুর রহমান সেন্টু,সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. মামুন গাজী, পৌরসভা কৃষক দলের সভাপতি মো. সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মনসুর হেলাজ তালুকদারসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০