রমজানে অসহায়দের পাশে দোস্ত এইড- ইসলামপুরে ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট - Channel 11
আব্দুল্লাহ আল লোমান,জামালপুর
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানে অসহায়দের পাশে দোস্ত এইড- ইসলামপুরে ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট

রমজান মাসে হতদরিদ্র ও দুস্থ পরিবারের সেহরি ও ইফতারে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ৫০০ পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ইসলামপুর উপজেলার চরাঞ্চল সংলগ্ন ৪নং চর নদীর পাড় এলাকায় এ খাদ্য সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী।

এ সময় তিনি বলেন, “চর ও নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য। রমজান মাসে এসব পরিবারের সেহরি ও ইফতারের খাবার নিশ্চিত করা দোস্ত এইডের একটি মানবিক দায়িত্ব। আমরা চাই সহায়তা যেন শুধু শহরকেন্দ্রিক না থেকে প্রান্তিক ও দুর্গম জনগোষ্ঠীর কাছেও পৌঁছে যায়।”

তিনি আরও জানান, রমজান মাসকে কেন্দ্র করে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশব্যাপী প্রায় ২০ হাজার ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ, এক লক্ষ মানুষের জন্য ইফতার আয়োজন, সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ পোশাক বিতরণ এবং যাকাতভিত্তিক বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

প্রতিটি ফ্যামিলি ফুড প্যাকেটে ২৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি খেজুর, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি লবণ ও ১ কেজি মুড়ি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি শিশুদের জন্য রাখা হয়েছে ললিপপ ও বিস্কুট। প্রায় ৫২ কেজি ওজনের এই খাদ্য প্যাকেট একটি পরিবারের পুরো রমজান মাসজুড়ে সেহরি ও ইফতারের চাহিদা পূরণে কার্যকর সহায়তা প্রদান করবে বলে জানান আয়োজকরা।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির কর্মকর্তা সম্রাট বাবর, আবুল কালাম আজাদ রাজন, মুজাহিদুল ইসলাম, শওকত মিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মিডিয়া কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও সংশ্লিষ্ট দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে দেশব্যাপী খাদ্য নিরাপত্তা, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, মসজিদ নির্মাণসহ দারিদ্র্য বিমোচনে বহুমাত্রিক মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০