সাবেক মেয়রের দ্বিতীয় স্ত্রীর অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে প্রথম স্ত্রীর সংবাদ সম্মেলন - Channel 11
এনামুল হক, ইসলামপুর, জামালপুর
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক মেয়রের দ্বিতীয় স্ত্রীর অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে প্রথম স্ত্রীর সংবাদ সম্মেলন

গত ৫ ফেব্রুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র প্রয়াত শাহানেওয়াজ শাহানশার দ্বিতীয় স্ত্রী শিলা বেগম এর সংবাদ সম্মেলনের প্রতিবাদে ৬ই ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় মেয়রের বাড়িতে সংবাদ সম্মেলন করেছে প্রথম স্ত্রী মোছাঃ কাকলী আক্তার।

তিনি অভিযোগ এনে বলেন, শিলা বেগম সংবাদ সম্মেলন করে আমাকে ও আমার ছোট ভাই মোঃ মহসিনুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে কাকলী আক্তার আরও বলেন, আমার স্বামী শাহনেওয়াজ শাহানশাহ বিভিন্ন মামলায় জেলে থাকার সুযোগে শিলা বেগম তাকে হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল করেন। পরবর্তীতে ২০১৪ সালে একটি সন্তান জন্মের পর বিষয়টি জানাজানি হলে শিলা বেগম নিজেকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন এবং ২০১৯ সালে বিয়ে রেজিস্ট্রি করেন।

শিলা বেগম তার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন, যার কারণে তিনি সন্তান নিয়ে গাজীপুরে চলে যেতে বাধ্য হন। স্বামীর জীবদ্দশায় শিলা বেগমই তার যাবতীয় আয়-রোজগার ও সম্পদের নিয়ন্ত্রণে ছিলেন এবং প্রথম স্ত্রী হিসেবে তিনি নামমাত্র ভরণপোষণ পেতেন।

কাকলী আক্তার বলেন,আমার স্বামীর মৃত্যুর পর শিলা বেগম বাড়ির আসবাবপত্র ও মালামাল নিয়ে পালিয়ে যান। পরে জামালপুরের বাড়ির তালা ভেঙে প্রায় ২/৩ লক্ষ টাকার আসবাবপত্র নিয়ে যান এবং বাড়ি বিক্রির জন্য ৫ লক্ষ টাকা বায়না নেন তিনি ।

তিনি আরও জানান, আমার স্বামীর ৩০–৪০ লক্ষ টাকার ঋণ রেখে মারা যান। পাওনাদারদের চাপের মুখে তিনি ঋণ পরিশোধের উদ্যোগ নিলে শিলা বেগম সহযোগিতা না করে উল্টো পাওনাদারদের বিভিন্ন ধরনের অশালীন ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেন।

আমার স্বামীর একাধিক সম্পত্তি ও আয়ের উৎস ভোগ করেও শিলা বেগম নিজেকে বঞ্চিত দাবি করে মিথ্যা অভিযোগ তুলছেন বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে কাকলী আক্তার শিলা বেগমের করা হুমকিমূলক অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এসব দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাঠপর্যায়ে অনুসন্ধান করে তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ করছি ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০