নীলফামারীতে ট্রাকের চাকা বিস্ফোরণে অটো চালক নিহত- গুরুতর আহত ২ - Channel 11
মাইদুল ইসলাম, নীলফামারী
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ট্রাকের চাকা বিস্ফোরণে অটো চালক নিহত- গুরুতর আহত ২

নীলফামারীর জলঢাকা উপজেলায় চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন অটো চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোতে থাকা দুই যাত্রী ভাই ও বোন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার সকালে ডোমার ডিমলা আঞ্চলিক সড়কের দুন্দিবাড়ি সাইটের পাড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত অটোচালকের নাম আব্দুল মজিদ (৫০) তিনি জলঢাকা উপজেলার ক্লাবের পার বোমোত্তর এলাকার বাসিন্দা আজিজার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালবাহী ট্রাকের হঠাৎ পেছনের একটি চাকা বিস্ফোরিত হয়। এতে ট্রাকের পাশ দিয়ে যাওয়া একটি অটো উল্টে যায়। দুর্ঘটনার মুহূর্তে অটোচালক আব্দুল মজিদ ট্রাকের পেছনে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। অটোতে থাকা যাত্রী দুই শিশু- স্নেহা (১২) ও রিহান (১৫) আহত হয়। তারা সম্পর্কে ভাই বোন এবং তাদের পিতা মোজাহার হোসেন।

গুরুতর আহত স্নেহার মাথায় মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে অটোতে থাকা শিশুদের মা রেবা বেগম অক্ষত রয়েছেন বলে জানা গেছে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০