জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় আহত ছোট ভাই, হাসপাতালে ভর্তি - Channel 11
চ্যানেল ১১ ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় আহত ছোট ভাই, হাসপাতালে ভর্তি

জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজস্ব আবাদি জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে প্রথমে মেলান্দহ উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তির নাম মোঃ আব্বাস আলী (৫০)। তিনি থুরী টনকিপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত মমতাজ আলী (৫৬) এবং তার স্ত্রী নুরুন্নেছা (৪০)—সম্পর্কে আব্বাস আলীর বড় ভাই ও ভাবি।

আব্বাস আলী তার ছোট ভাই মৃত ওয়াসিমের কাছ থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি ক্রয় করেন অনেক আগেই। প্রায় ১০ বছর ধরে তার চাচাতো ভাই মুকুল সেই জমি বর্গা চাষ করে আসছিলেন। জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় পাঁয়তারা করে আসছিলেন বড় ভাই মমতাজ আলী। বিভিন্ন সময়ে বর্গাদার কে অকথ্য গালিগালাজ করতেন তিনি।

ঘটনার দিন সকাল সাড়ে আটটার দিকে নিজস্ব আবাদি জমিতে কাজ করার সময় অভিযুক্তরা আব্বাস আলীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি কিল-ঘুষিতে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।

বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০