
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ জামালপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’ র কাপ পিরিচ প্রতীকে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মাদারগঞ্জ উপজেলা পৌর ভবনের পশ্চিম পাশে খোলা মাঠ থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র নেতৃত্বে কাপ পিরিচ প্রতিকের গণ মিছিল বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে গণ মিছিলটি বালিজুড়ী বাজার রোড় গালস্ স্কুল মোড়, চৌরাস্তা মোড়, ঠাকুরবাড়ী মোড়, থানা মোড় ও থানা গেট হয়ে শহিদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। গণ মিছিলে হাজারো কর্মী ও সমর্থকরা অংশ নেন। প্রথম বারের মতো অংশ নেয়া তরুন স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ সকলের কাছে দোয়া ও ভোটারদের কাছে কাপ পিরিচ প্রতীকে ভোট কামনা করেন।
মন্তব্য করুন