ঝিনাইগাতীতে জামায়াত নেতার নিহতের প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৯ জানুয়ারী ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইগাতীতে জামায়াত নেতার নিহতের প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর এক নেতার নিহতের ঘটনার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে । জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বালিজুড়ী বাজারের চৌরাস্তা মোড়ে এসে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ফরহাদ হোসেন, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, এনসিপি নেতা লেমন হোসেন।

বক্তারা বলেন, “ঝিনাইগাতীতে জামায়াত নেতার হত্যাকাণ্ড ন্যাক্কারজনক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আরও বলেন, “দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের শাস্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ সময় স্থানীয় এনসিপির অন্যান্য নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ইউপি সচিবের মৃত্যু – জেলা প্রশাসনের শোক

মহালছড়িতে স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান

উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে বিএনপি’র নির্বাচনী মতবিনিময় সভা

শেরপুরে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এর ১৫তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারগঞ্জের কয়ড়া বাজারে মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে ধানের শীষ প্রতীকের গণ মিছিল 

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল এস এর বর্ষপূর্তি উদযাপন

মাদারগঞ্জের চরপাকেরদহের ৬ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় ২৩৪ জনকে আসামি করে মামলা

মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর লাশ উদ্ধার 

১০

মাদারগঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র কাপ পিরিচ প্রতীকের গণ মিছিল 

১১

ঝিনাইগাতীতে জামায়াত নেতার নিহতের প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল

১২

জাতীয়তাবাদী কৃষক দলের উপজেলা সহ -সভাপতি সহ ২২ নেতাকর্মীর জামায়াতে ইসলামী তে যোগদান

১৩

নীলফামারীতে আইনজীবীদের সঙ্গে বিএনপি’র প্রার্থীর মতবিনিময়

১৪

৫২/৫৪ বছরে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই- পীর সাহেব চরমোনাই

১৫

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকের বসতভিটায় লুটপাট ও দখলের অভিযোগ

১৬

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

১৭

৩১শে জানুয়ারী ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামী

১৮

এনসিপি খাগড়াছড়ি জেলা কমিটি থেকে আট নেতার পদত্যাগ

১৯

এডঃ কাইয়ূম শেখ সাব্বির কে নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের টিম প্রধানের দায়িত্ব প্রদান

২০