
নীলফামারীতে হিন্দু মহাজোটের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের পাটোয়ারী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, নীলফামারী হিন্দু মহাজোটের উপদেষ্টা মলয় কুমার রায়, আহবায়ক সুমন চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের এর সদস্য সচিব মিঠু দে, সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিউজ্জামান, ব্যবসায়ী জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে রয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতে ও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা অঙ্গীকার করেন তারা।
মন্তব্য করুন