জামালপুরে-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী পথসভা - Channel 11
বেলাল হোসেন শান্ত, জামালপুর
২৩ জানুয়ারী ২০২৬, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী পথসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সভা সমাবেশ লিফলেট বিতরণ পথসভাসহ নানা কর্মসূচীতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের এমপি প্রার্থীরা।

এরই অংশ হিসেবে (শুক্রবার) নির্বাচনী প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে জামালপু পৌর এলাকার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

গণসংযোগ শেষে শহরের রামনগর ৭ রাস্তা মোড়ে ১২নং ওয়ার্ড বিএনপি উত্তর ও দক্ষিন শাখা আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তিনি।

ওয়ারেছ আলী মামুন বলেন, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যারা ক্ষমতায় আসতে চায় তারা কখনও ইসলামি দল হতে পারে না। বরং তারা ক্ষমতায় আসলেই ইসলামের সব চেয়ে বড় ক্ষতি হবে।

তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লেবু’র সভাপতিত্বে পথসভায় শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহামামদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী সৌরভ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, আলী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটির আহ্বায়ক এবিএম মাকসুদুর রহমান সোহেল সদস্য সচিব বাজিত উল্লাহসহ স্থানীয় বিএনপি’র অঙ্গস সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০