ইসলামপুরে খাস জমি দখলকে কেন্দ্র করে কলা বাগান ধ্বংস, থানায় অভিযোগ - Channel 11
মোঃ এনামুল হক (ইসলামপুর) জামালপুর
২৩ জানুয়ারী ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে খাস জমি দখলকে কেন্দ্র করে কলা বাগান ধ্বংস, থানায় অভিযোগ

জামালপুরের ইসলামপুর উপজেলার চর পুটিমারী ইউনিয়নের পেচারচরে খাস জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তির কলারবাগান কেটে ফেলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুল্লাহ ওরফে একাব্বর ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চর পুটিমারী মৌজার বি,আর,এস খাস খতিয়ান নং-০১, দাগ নং-৬৯২৩-এর ১২ শতাংশ জমি ২০১৫ সালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বন্দোবস্ত দলিলের মাধ্যমে প্রাপ্ত হন হাবিবুল্লাহ। এরপর থেকেই তিনি সেখানে কলারবাগান সহ বিভিন্ন ফসল চাষ করে ভোগদখল করেন।

২৩শে জানুয়ারি (শুক্রবার) ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ভোর ৫টার দিকে প্রতিবেশী মোঃ আঃ খালেক, তার ছেলে নাছিরসহ কয়েকজন মিলে সংঘবদ্ধভাবে উক্ত জমিতে অনধিকার ভাবে প্রবেশ করে প্রায় ৬০-৬৫টি সবরি কলার গাছ কেটে ফেলে। বাগানের জমির চারপাশের বাঁশের বেড়া ভাঙচুর করে।

ঘটনার সময় বাধা দিতে গেলে অভিযুক্তদের হাতে থাকা ধারালো দা উঁচিয়ে হাবিবুল্লাহকে মারধর ও হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে বলে অভিযোগে বলা হয়। ভয়ে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে যাওয়ার সময় প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মোঃ দুল মাহমুদ শেখ, মোঃ মজনু শেখ ও মোঃ সুলতান মোল্লাসহ একাধিক ব্যক্তি সাক্ষী হিসেবে ঘটনার সত্যতা জানেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী হাবিবুল্লাহ জানান, আমি আইনিভাবে বন্দোবস্ত পাওয়া জমিতে চাষাবাদ করছি। পরিকল্পিতভাবে আমার ফসল নষ্ট করা হয়েছে এবং আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে ইসলামপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাইয়ূম গাজী বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০১৮৬৯০৩৬৯১৭

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০