ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন দুই বছরের কার্যনির্বাহী কমিটি গঠন - Channel 11
নিউজ ডেস্ক
২১ জানুয়ারী ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন দুই বছরের কার্যনির্বাহী কমিটি গঠন

ডিজিটাল সাংবাদিকতা ও অনলাইন গণমাধ্যমের পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার সুরক্ষায় কাজ করা সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)–এর নতুন দুই বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র ম্যানেজার (ডিজিটাল বিজনেস) মোঃ দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন গ্রীন টিভির সিনিয়র প্রেজেন্টার ডাঃ তৃণা ইসলাম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামটরস্থ ওয়াটার ফ্রন্ট রুপায়ন সেন্টারে ডিএমএফের সদস্যদের উপস্থিতিতে মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নবঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এনপিবি নিউজের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আরিফুল ইসলাম। সহ-সভাপতি হয়েছেন  টাইগার মিডিয়ার ডিরেক্টর অব কমিউনিকেশন তানজিল রিফাত

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার ফখরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্লোবাল টেলিভিশনের ডেপুটি ম্যানেজার মহিউদ্দিন মানিক

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন – সাংগঠনিক সম্পাদক দৈনিক রুপালী বাংলাদেশের হেড অব ডিজিটাল জনি রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক জাগো নিউজের সিনিয়র এক্সিকিউটিভ ব্রডকাস্ট পরাণ মাঝি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলাউদ্দিন আল আজাদ, প্রচার সম্পাদক ৭১ টেলিভিশনের ম্যানেজার নাজিম উদ্দীন রাফায়েল, অর্থ সম্পাদক দীপ্ত টিভির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মইন উদ্দিন রাতুল এবং সহ-অর্থ সম্পাদক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ম্যানেজার (ডিজিটাল মার্কেটিং) রায়হান উদ্দিন রবিন

এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন  ডিবিসি টেলিভিশনের সহকারী ম্যানেজার আরেসুল ইসলাম রাসেল এবং উপ-দপ্তর সম্পাদক হয়েছেন সদ্য সংবাদের হেড অব ডিজিটাল মিঠুন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন  গ্লোবাল টেলিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ ব্রডকাস্ট আকলিমা আক্তার, নারী বিষয়ক সম্পাদক বিটিভির রিপোর্টার মিম আক্তার, আইসিটি বিষয়ক সম্পাদক দৈনিক রুপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সোলায়মান শাওন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নেক্সাস টেলিভিশনের অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার মোস্তফা সজল এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রিকেট ৯৭-এর পাবলিশার মাহমুদ

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চিফ রিপোর্টার আব্বাস উদ্দিন নয়নপ্রতিদিনের বাংলাদেশের নিউজরুম এডিটর তানাজা আফরিনকনটেন্ট ক্রিয়েটর মোরশেদ আলমযুগান্তরের সিনিয়র ভিডিও এডিটর রুহুল আমিনএকাত্তর টিভির সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার মো. ইলিয়াস আকন এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র এক্সিকিউটিভ আনোয়ার হোসেন

কমিটি ঘোষণার সময় ডিএমএফের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালবেলার অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেল এবং দীপ্ত টিভির নিউজ এডিটর (অনলাইন ইনচার্জ) মাসউদ বিন আব্দুর রাজ্জাক

নবনির্বাচিত নেতারা আগামী দুই বছর ডিজিটাল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০