কুড়িগ্রামের নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় ধরলা নদীর অবস্থা মুল্যায়ন গবেষণা জরিপ প্রকাশ - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
২১ জানুয়ারী ২০২৬, ৩:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় ধরলা নদীর অবস্থা মুল্যায়ন গবেষণা জরিপ প্রকাশ

কুড়িগ্রামের নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় ধরলা নদীর অবস্থা মুল্যায়ন বিষয়ক গবেষণা জরিপ প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে এই গবেষণা জরিপ প্রকাশ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদা, রিভাররাইন পিপল পরিচালক প্রফেসর ড.তুহিন ওয়াদুদ, রিভাররাইন পিপল ট্রাস্ট চেয়ারম্যান আনোয়ার হোসেন, ডব্লুভিইউএফডি’র প্রোগ্রাম এন্ড ইমপ্লিমেন্টশন সানজিদা রহমান, কনসালটেন্ট কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন প্রধান গবেষক নুসরাত খান, সহ প্রধান গবেষক উম্মে খাদিজা,শের-ই- বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ ওমেন লিডার নুসরাত জাহান মৈত্রী, চলন বিল রক্ষাই আমরা কো-অর্ডিনের মেহনাজ মালা,আফাদ এর নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন প্রমুখ।

গবেষণা জরিপ প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়,ধরলা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি উজানে ভুটান ও পূর্বে সিকিমে উৎপত্তিস্থল হিমালয়ে জলঢাকা বা শিংগিমারি নামে প্রবাহিত। বাংলাদেশের লালমনিরহাটে প্রবেশের পর ধরলা নদী হিসেবে পরিচিতি পায়। কুড়িগ্রাম জেলা দিয়ে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশেছে।

ধরলা নদীর বর্তমান পরিস্থিতির ডকুমেন্টেশন ও একটি জরিপের মাধ্যমে ধরলা নদী পাড়ে বসবাস করে এমন ১০ জনকে দিয়ে দেড় মাস ব্যাপি এই জরিপ কাজ করা হয়। নদীর পাশে থাকা ৩০৫জন গ্রামীণ নারীদের নিকট থেকে ১০টি বিষয়ের উপর সাক্ষাৎকার ও তথ্য সংগ্রহ করা হয়।

দিনব্যাপি এই প্রকাশ অনুষ্ঠানে সরকারি- বেসরকারি সংস্থা প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভলপমেন্ট আফাদ এর সহায়তায় ব্লু প্লানেট ইনিশিয়েটিভ এর আয়োজন করে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০