জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির ঐক্য, মাঠে নামছেন তিন প্রার্থী - Channel 11
মোঃ এনামুল হক (ইসলামপুর) জামালপুর
২০ জানুয়ারী ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির ঐক্য, মাঠে নামছেন তিন প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর–২ (ইসলামপুর১৩৯) আসনে বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। দলীয় সংসদ সদস্য মনোনয়নকে কেন্দ্র করে প্রাথমিকভাবে তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকলেও চ‚ড়ান্তভাবে একজন প্রার্থী মনোনয়ন পাওয়ার পর দলীয় স্বার্থে সবাইকে একত্রিত করে মাঠে কাজ করার গুরুত্বপ‚র্ণ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান (ফরহাদ) এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ, এস, এম আব্দুল হালিমের প্রতিনিধি হিসেবে ছিলেন, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান বিপুল লোহানী একসঙ্গে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার করেন।

সভায় নজরুল ইসলাম খান বলেন, “ইসলামপুরে বিএনপিকে বিজয়ী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসন উপহার দিতে হবে। তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে এই নির্বাচনে বিজয়ের মুল চাবিকাঠি।

দলীয় সূত্রে জানা যায়, আজ ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় সার্বিক সহযোগিতা করেন উদীয়মান তরুণ নেতা ও নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই শফিকুল ইসলাম খান (ফরহাদ)।

এদিকে দলীয় ঐক্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির তৃণমুল নেতাকর্মীরা। তাদের আশা, এই ঐক্যের মাধ্যমে ইসলামপুরে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন গতি পাবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০