লালমোহনে নির্বাচন সামনে রেখে নৌবাহিনী মোতায়েন, টহল ও তল্লাশি জোরদার - Channel 11
মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন, ভোলা
১৯ জানুয়ারী ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে নির্বাচন সামনে রেখে নৌবাহিনী মোতায়েন, টহল ও তল্লাশি জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে এবং চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমন করতে ভোলার লালমোহন উপজেলায় বিপুল সংখ্যক নৌ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রতিদিনই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে নৌ বাহিনীর টহল ও অবস্থান লক্ষ্য করা যায়। পাশাপাশি প্রতিনিয়ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাধারণ জনগণ বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছিল। নৌ বাহিনীর এই জোরদার উপস্থিতিতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

নৌ বাহিনীর কঠোর অবস্থানের কারণে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক অপরাধী আত্মগোপনে চলে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চেকপোস্ট ও নিয়মিত টহলের ফলে অপরাধমূলক তৎপরতা উল্লেখযোগ্য ভাবে কমে এসেছে বলেও জানান এলাকাবাসী।

নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত টহল, চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো ধরনের অপরাধমূলক বা সন্দেহজনক তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকলে লালমোহন উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০