
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় অবৈধভাবে মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অপরাধে ১৮ জানুয়ারি (রবিবার ) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের গরকোই বিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবর রহমান।
এ সময় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে এক জনকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন রানীশংকৈল থানা পুলিশ।
অবৈধভাবে কৃষিজমি কেটে মাটি ও বালু উত্তোলনের অপরাধে -দুর্লভপুর গ্রামের পাহুলান হোসেনের ছেলে উমের আলীকে এ অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মুজিবর রহমান জানান– কৃষিজমি কেটে মাটি ও বালু উত্তোলনের দায়ে উমের আলী নামের এক ব্যক্তিকে ৮০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অবৈধ মাটিকাটা রোধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন