জামালপুর-৩ ধানের শীষ প্রতীকের প্রচারণা টিমের প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন ছাত্রনেতা দেলোয়ার - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১৮ জানুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর-৩ ধানের শীষ প্রতীকের প্রচারণা টিমের প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন ছাত্রনেতা দেলোয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪০ জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় গতি আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

এই আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আসন ভিত্তিক এক জনকে প্রধান সমন্বয়ক করে ও দুই থেকে তিন জনকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জামালপুর ০৩ ( মেলান্দহ – মাদারগঞ্জ) আসনে প্রধান সমন্বয়কের দ্বায়িত্ব পান রাজপথ থেকে উঠা আসা একাধিক মামলার আসামি ও কারা নির্যাতিত ছাত্রনেতা, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ১১ নং শ্যামপুর ইউনিয়নের কৃতিসন্তান, সরকারী তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সম্পাদক ও সাবেক সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রচারণা টিমের সমন্বয়ক হলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হুসাইন পলাশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান আসিফ।

দলীয় সূত্রে জানা যায়, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এবং তরুণ ভোটারদের ধানের শীষের পক্ষে আকৃষ্ট করতে মোঃ দেলোয়ার হোসেনকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে তৃণমূল পর্যায়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেবেন এবং বিজয়ের লক্ষে সক্রিয়ভাবে কাজ করবেন ।

প্রধান সমন্বয়কের দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় দেলোয়ার হোসেন বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় ছাত্রদলের আস্থায় আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠার সাথে পালন করবো। আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে মেলান্দহ-মাদারগঞ্জের মাটি ও মানুষের সমর্থন নিয়ে সর্বোচ্চ প্রচারণার মধ্য দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই আসনটি আমরা দেশনায়ক তারেক রহমানকে উপহার দেব।”

জামালপুর-০৩ আসনে তরুণ প্রজন্মের ভোটের প্রভাব অনেক বেশি। সে ক্ষেত্রে ছাত্রদলের মতো একটি লড়াকু সংগঠনের নেতৃত্বে দেলোয়ার হোসেনের মতো সংগঠকের উপস্থিতি মাঠের রাজনীতিতে ধানের শীষের অবস্থানকে আরও সুসংহত করবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

ইতিমধ্যেই মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে মেলান্দহ ও মাদারগঞ্জের বিভিন্ন ইউনিয়নে প্রচারণার রোডম্যাপ তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০