আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১৮ জানুয়ারী ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম- ৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

‎রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানি শেষে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন ইসি।

এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।

‎এ বিষয়ে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী বলেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ।

এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব থাকায় মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এ আসনে মোট ৬ জন প্রাথী নির্বাচনে অংশ গ্রহন লড়বেন। তারা হলেন,তাসভীর উল ইসলাম (বিএনপি), মাহবুবুল আলম সালেহী (জামায়াত), আক্কাস আলী সরকার (ইসলামী আন্দোলন- চরমোনাই), আব্দুস সোবহান (জাতীয় পার্টি), সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী (গনঅধিকার পরিষদ), মামুন অর রশিদ (বাংলাদেশ খেলাফতে মজলিস)

এ ‎আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪’শ ৩৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪’শ ২ জন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০