
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর কেন্দ্রীয় আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্দেশনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে জনাব অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ড. কে এম আই মন্টিকে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ কমিটির মাধ্যমে সংগঠনের নির্বাচনি কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
এদিকে, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় নির্বাচনি কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে গাজী রাশেদুজ্জামান মশিউরকে নির্বাচিত করায় সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা ও ত্যাগী ভূমিকার মাধ্যমে ময়মনসিংহ বিভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।
নেতারা আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।