থানা চত্বরে আগুন আতঙ্কঃ জব্দকৃত পলিথিন পোড়াতে গিয়ে ছড়িয়ে পড়ে আগুন - Channel 11
মোঃ এনামুল হক (ইসলামপুর) জামালপুর
১৭ জানুয়ারী ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থানা চত্বরে আগুন আতঙ্কঃ জব্দকৃত পলিথিন পোড়াতে গিয়ে ছড়িয়ে পড়ে আগুন

জামালপুরের ইসলামপুর থানায় জব্দকৃত অবৈধ পলিথিন পোড়ানোর সময় আগুন ছড়িয়ে পড়ায় থানা চত্বর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় থানা মার্কেটসহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ ভয়ে এদিক–ওদিক ছোটাছুটি করতে থাকে।

ঘটনাটি ঘটে শনিবার (১৭ জানুয়ারি) রাত প্রায় ৮টার দিকে। উদ্ধারকৃত অবৈধ পলিথিন ধ্বংসের উদ্দেশ্যে সহকারী কমিশনার (ভূমি) ইফতেরখার আহমেদের উপস্থিতিতে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ এবং যৌথ বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে থানা কম্পাউন্ড মাঠে আগুন দেওয়া হয়।

এক পর্যায়ে পলিথিন পোড়ানোর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে থানা মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম গাজী বলেন, “থানার মাঠে জব্দকৃত অবৈধ পলিথিন পোড়ানোর সময় আগুনের তাপ বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০