তিস্তা তীরের দুইশ শীতার্ত মানুষকে শীতবস্ত্র উপহার দিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১৭ জানুয়ারী ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিস্তা তীরের দুইশ শীতার্ত মানুষকে শীতবস্ত্র উপহার দিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের তিস্তা তীরবর্তী হাঁসার পাড় এলাকায় কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির উদ্যোগে দুইশ শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে হাঁসার পাড় এলাকায় এসব কম্বল বিতরণ করেন জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা চর উন্নয়ন কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরিফ উদ্দিন আহমেদ রিন্টু, অধ্যক্ষ শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আখের, সাইফুল ইসলাম বাদল, শিক্ষক মাহবুবুর রহমান, হাবিবুর রহমান ও নজির হোসেন মেম্বারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “তিস্তার ভাঙনে শুধু হাঁসার পাড় নয়, তিস্তার দুই তীর জুড়ে প্রায় দুই লক্ষ মানুষ আজ চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। প্রতি মুহূর্তে আতঙ্কে থাকতে হচ্ছে— কখন নদী তাদের শেষ সম্বল ভিটেমাটি গিলে খায়।

তিনি আরও বলেন, “তিস্তা মহাপরিকল্পনার কথা প্রায় এক দশক ধরে এই অঞ্চলের মানুষ শুনে আসছে। ২০১৬ সালে চীন এক বিলিয়ন ডলারের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে এর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ২০২৬ সালের জানুয়ারিতে তিস্তা শাসন কাজ শুরু হবে বলে আশ্বাস দিলেও বাস্তবতা আমরা আজও দেখতে পাচ্ছি না।

তিনি তিস্তা নদীর ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে বলেন, “ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে তিস্তা নদী বাংলাদেশের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্দাs জেলা অতিক্রম করে প্রায় ৩১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্রে পতিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ অংশের ১১৫ কিলোমিটার এলাকাজুড়ে তিস্তার দুই পাড়ে বসবাসরত দুই লক্ষ মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, “এই কনকনে শীতে সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষদের জন্য সামান্য উপহার দিতে পেরে আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি। তবে স্থায়ী সমাধান ছাড়া তিস্তা তীরবর্তী মানুষের দুর্ভোগ কখনোই লাঘব হবে না। আমরা আশা করব, সরকার দ্রুত তিস্তা নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে।

কম্বল পেয়ে হাঁসার পাড় এলাকার শীতার্ত মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

Mobile 01718070388

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০