ইসলামপুরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও - Channel 11
মোঃ এনামুল হক (ইসলামপুর) জামালপুর
১৫ জানুয়ারী ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

দেশে বর্তমানে ঠান্ডা বাতাসের দাপটে শীত যেন একপ্রকার জেঁকেই ধরেছে দেশের সকল বয়সী মানুষকে। শীতের তীব্রতা ও কুয়াশায় কারণে জনজীবন যেন একরকম স্থবির হয়ে আছে। শীতের এই তীব্রতায় নানা বয়সী মানুষের পাশাপাশি অনেকটাই কাবু বৃদ্ধরা। এদের মধ্যে কেউ যদি হয় দুস্থ ও অসহায়, প্রতিবন্ধী, তাহলে যেন শীতকাল একপ্রকার তাদের জন্য হয়ে দাঁড়ায় আরও মানবেতর। এসব অসহায় দুস্থ মানুষদের শীতের তীব্রতা কিছুটা লাঘব করতে চেষ্টা করে যাচ্ছে জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসন।

ইসলামপুর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত দুস্থ ও অসহায় মানুষদের শীত লাঘবের চেষ্টায় শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কুলকান্দী, বেলগাছা, চিনাডুলী ও নোয়ারপাড়া ইউনিয়নের ৩০০ জন অসহায় প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে উপজেলা প্রশাসন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসাইন । এসময় তিনি অসহায় প্রতিবন্ধী শীতার্তদের সবার খোঁজখবর নেন এবং তাদের কাছে গিয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার পেয়ে অসহায় প্রতিবন্ধী শীতার্ত মানুষেরা সবাই আনন্দিত হয়ে স্বস্তি প্রকাশ করে কৃতজ্ঞতা জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর এ শেফা ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১০

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১১

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১২

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৩

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৪

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৫

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৬

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৭

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৮

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৯

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

২০