রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক - Channel 11
পেয়ার আলী, রানীশংকৈল,ঠাকুরগাঁও
১৪ জানুয়ারী ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক

রাণীশংকৈল উপজেলায় জাল দলিল সরবরাহকারি চক্রের ১ সদস্যকে ধরিয়ে দিলেন সাব-রেজিস্ট্রার। ভ্রাম্যমান আদালতে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান।

১৪ জানুয়ারী ( বুধবার) বিকালে পৌরশহরের ভান্ডারা গ্রামের মকলেসুর রহমান ভান্ডারা মৌজার ১৫৫৯ দাগের ৩৯শতক জমির মধ্যে ৩শতক জমি নিজ পুত্রকে ওশিয়ত নামা দলিল সম্পাদন করতে যায় সাব-রেজিস্ট্রার অফিসে। দলিল লেখক স্বাধীন সবকিছু ঠিকঠাক মতো দলিল লেখে সাবরেজিস্ট্রারের কাছে যায়। এসময় সাব-রেজিস্ট্রার দলিলের জাবেদা নকলটি সন্দেহ মনে হলে, রেকর্ড রুমে তল্লাশি চালায়। সেখানে স্বাক্ষরের অমিল দেখা দিলে দাতা ও গ্রহীতাকে জিজ্ঞাবাদ করে।

তারা জানায় হরিপুর উপজেলার বড়য়াল গ্রামের আঃরহিমের পুত্র মজিবুর রহমান তাকে ১০হাজার টাকার বিনিময়ে এ জবেদা নকলটি সরবরাহ করেছে। কৌশলে মুজিবুর রহমানকে রেজিস্ট্রার অফিসে ডেকে আনা হলে তিনি ভূয়া দলিল তৈরির বিষয়টি স্বীকার করেন এবং জাল দলির তৈরির সাথে জড়িত আরেক জনের নাম প্রকাশ করেছেন। তিনি হরিপুর উপজেলার খিরাইচন্দি গ্রামের মানিক। তাদের তথ্যের ভিক্তিতে সহকারি কমিশনার ভুমি ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান, জাল দলিল তৈরি চক্রের সদস্য মুজিবুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম জানান–প্রথমে দলিলের জাবেদা নকলটি আমার সন্দেহ হয়। সেটি রেকর্ড রুমে তল্লাশি দিয়ে ভূয়া প্রমানিত হলে তাদের জিজ্ঞাবাদ করি তারা স্বীকার করলে সহকারি কমিশনারকে কল করা হলে তাকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১০

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১১

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১২

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৩

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৪

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৫

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৬

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৭

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৮

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৯

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

২০