খোলা আকাশের নিচে ঘুমানো নাসিরের জন্য ইউএনওর সহায়তা  - Channel 11
মোঃ নুর আলম,গোপালপুর, টাঙ্গাইল।
১৪ জানুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খোলা আকাশের নিচে ঘুমানো নাসিরের জন্য ইউএনওর সহায়তা 

তীব্র শীতেও খোলা আকাশের নিচে বসবাস করা নাসির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। নিজস্ব কোনো ঘর না থাকায় শীতের মধ্যে খোলা জায়গায় রাত কাটাতে বাধ্য হচ্ছিলেন নাসির উদ্দিন।

নাসির উদ্দিন গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চতিলা গ্রামের ফারাজি পাড়ার বাসিন্দা। তার মানবিক পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সংলগ্ন স্থানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় তাকে জরুরি সহায়তা প্রদান করা হয়।

এ সময় নাসির উদ্দিনকে ৮পিস ঢেউটিন, তিন হাজার টাকার একটি চেক এবং দুইটি কম্বল তুলে দেন ইউএনও মো. জিল্লুর রহমান। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলামসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

স্থানীয়রা এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় মানুষের সহায়তায় তাকে শীঘ্রই একটি ঘর নির্মাণ করে দেয়া হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১০

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১১

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১২

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৩

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৪

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৫

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৬

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৭

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৮

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৯

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

২০