নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে জামালপুরে ভোটের গাড়ী - Channel 11
এনামুল হক, ইসলামপুর, জামালপুর
১৩ জানুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে জামালপুরে ভোটের গাড়ী

জামালপুরের ইসলামপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভ্যান’ বহরের একটি বিশেষ গাড়ি উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। 

ডিজিটাল ডিসপ্লে,শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ এই কারাভ্যানে ভোটারদের জন্য নির্বাচনের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, কেন্দ্রে করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ইসলামপুরে এই কার্যক্রম চালানো হয়।

প্রচারণার অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের প্রামাণ্যচিত্রের অংশবিশেষ এবং আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ডসহ জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দর্শকদের আবেগাপ্লুত করে।

কর্মসূচিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত বার্তাগুলো গুরুত্বের সাথে প্রচার করা হয়।

প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক পরিবেশনা দেখতে স্থানীয় মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। তবে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ এই কার্যক্রম সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন না বলে জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ভ্রাম্যমাণ প্রচারণা সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১০

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১১

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১২

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৩

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৪

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৫

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৬

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৭

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৮

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৯

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

২০