নাগেশ্বরীতে ছাত্রদল নেতা পরিচয়ে বাঁধ কেটে অবাধে বালু বিক্রি, নিরব প্রশাসন - Channel 11
কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ জানুয়ারী ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে ছাত্রদল নেতা পরিচয়ে বাঁধ কেটে অবাধে বালু বিক্রি, নিরব প্রশাসন

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে নাগেশ্বরীর বল্লভেরখাস ইউনিয়নের শিমুলতলা বাজার সংলগ্ন দুধকুমর নদের পশ্চিম পাড়ে বিআইডব্লিউটির খননকৃত বালু ভরাট বাঁধ (এক্সকাভেটর) ভেকু দিয়ে কেটে বালু বিক্রির অভিযোগ উঠেছে বালু খেকো জাকারিয়া হোসেন এবং আমিনুল ইসলামের বিরুদ্ধে। ফলে দুধকুমর নদের ভাঙনে বিলীনের পর বিদ্যমান অর্ধাংশ শিমুলতলা ও ফান্দেরচর দারিদ্র-পিড়িত এলাকা আবারো দুধকুমর নদের ভাঙন হুমকির মুখে পড়ছে।

সম্প্রতি, শিমুলতলা বাজার সংলগ্ন দুধকুমর নদের বাঁধ কেটে নেওয়া হচ্ছে আর যেখানে রয়েছে শিমুলতলা ও ফান্দেরচর এলাকায় ঘন বসতি, স্থাপনা ও ফসলি জমি। স্থানীয়রাও আশঙ্কায় করছেন, এভাবে ভেকু দিয়ে নদীর বাঁধের বালু কাটার ফলে আগামী বর্ষা মৌসুমে তাদের বিপুল পরিমাণ আবাদি জমি ও বসতবাড়ি ভাঙনের মুখে পড়বে।

জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের শিমুলতলা বাজার সংলগ্ন বিআইডব্লিউটি এর দুধকুমার নদী খননকৃত পশ্চিম পাড় বাঁধ অবৈধভাবে (এক্সকাভেটর) ভেকু দিয়ে বালু কেটে দীর্ঘদিন থেকে বিক্রি করছেন স্থানীয় জাকারিয়া হোসেন এবং আমিনুল ইসলাম। জানা যায়, প্রতিদিন প্রায় শতাধিক ট্রলি, থ্রি হুইলার, ট্রাক ও ট্রাক্টরে করে দুধকুমার নদীর বাঁধের বালু ভেকু দিয়ে কেটে বিক্রি করা হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বালু বিক্রির মহোৎসব। গাড়িপ্রতি ৫০০থেকে ১হাজার টাকা পর্যন্ত আদায় করে উক্ত বালু ব্যবসায়ী চক্র। গাড়ির হিসাব রাখার জন্য তাঁবু খাটিয়ে বসে থাকে তাদের লোক।

শিমুলতলা ও ফান্দেরচর এলাকার আবুল কাশেম, আঃ করিম, মোজাফফর হোসেন, মাইদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকদের জানান, বেরুবাড়ী ইউনিয়নের জামাল হোসেন মেম্বারের ছেলে জাকারিয়া হোসেন এখন বেরুবাড়ি ইউনিয়ন বিএনপি ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে দাপট খাটিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে বালু বিক্রি করছে। বাধা দিলেও মানছে না। এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কিছু করতেও পারছে না। নদীর বাঁধ কেটে বালু বিক্রি বন্ধ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বালু খেকো জাকারিয়া হোসেন সাংবাদিকদের বলেন, আমি বেরুবাড়ি ইউনিয়ন বিএনপি ছাত্রদলের নেতা। এখন সময় আমাদের ও আমাদের ক্ষমতা। আমরাই তো টাকা উপার্জন করবো। কাউকে গোনার ও দেখার সময় নাই।

বল্লভেরখাষ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর জামাল সাংবাদিকদের বলেন, দুধকুমার নদী ভাঙনে বল্লভেরখাষ ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের পূর্ব পাড় শিমুলতলা বাজার সংলগ্ন দুধকুমার নদীর বাঁধ কেটে দীর্ঘদিন থেকে বালু বিক্রি চলছে। নদীর বাঁধ কেটে বালু বিক্রি বন্ধ না হলে শিমুলতলা ও ফান্দেরচরের অনেক অংশের এলাকা নদী ভাঙনে বিলীন হবে।

বল্লভেরখাষ ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নির্দেশে বালু কাটা বন্ধে নিষেধ করা হয়েছে। আবার বালু কাটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবগত করা হবে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন জাহান লুনা সাংবাদিকদের বলেন, অবৈধভাবে নদীর বাঁধ থেকে বালু কেটে বিক্রি কারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান সাংবাদিকদের বলেন, সরেজমিনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সাংবাদিকদের বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে নদীর বাঁধ কেটে বালু বিক্রি বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১০

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১১

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১২

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৩

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৪

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৫

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৬

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৭

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৮

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৯

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

২০